Rajarhat: পুরুষ বন্ধুর কাছে স্কুটি শেখার আবদার, উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রীর পরিণতি ভয়ঙ্কর - Bengali News | Rajarhat A student died while learning to ride a scooty. - 24 Ghanta Bangla News
Home

Rajarhat: পুরুষ বন্ধুর কাছে স্কুটি শেখার আবদার, উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রীর পরিণতি ভয়ঙ্কর – Bengali News | Rajarhat A student died while learning to ride a scooty.

Spread the love

কলকাতা: রাতের শহরে ফাঁকা রাস্তায় বন্ধুর কাছে স্কুটি শেখার আবদার। সেই আবদার রেখেওছিলেন মেধাবী ছাত্রীর পুরুষ বন্ধুটি। স্কুটি ছেড়েছিলেন তাঁর হাতে। আর নিজে বসেছিলেন পিছনের আসনে। স্কুটি চালাতে গিয়ে ভুলবশত অ্যাক্সিলারেটর বাড়িয়ে দেন ছাত্রী। স্কুটি চলতে থাকে ঝড়ের গতিতে। নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়েই পাল্টি খায় স্কুটি। মাথা থেঁতলে মৃত্যু হয় ছাত্রীর। কিন্তু পুরুষ বন্ধুর মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে যান। রাজারহাটের রেকজুয়ানিতে উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীর মৃত্যু। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পুজা সাহা।

পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা পূজা সাহা। রবিবার রাতে তাঁর বন্ধু শুভঙ্কর ভৌমিকের সঙ্গে স্কুটি নিয়ে ঘুরতে যায়। শুভঙ্করের বয়ান অনুযায়ী, রাতে তাঁর কাছে স্কুটি চালানোর আবদার করেন পূজা। সেই মতো তাঁকে চালাতে দিলে রাজারহাট রেজওয়ানি দ্রুতগতিতে গাড়িটি চালাতে শুরু করেন।  এরপরেই সামনে বাম্পার থাকায় তা দেখতে না পাওয়াই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে পড়েন জঙ্গলে।

স্থানীয় বাসিন্দারাই তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে পুলিশ সূত্র মারফত খবর, উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীর মাথায় হেলমেট ছিল না, তবে তাঁর পুরুষ বন্ধুর আঘাত তেমন গুরুতর নয় বলে খবর। গাড়িটিকে আটক করেছে রাজারহাট থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে তদন্তকারী আধিকারিকরা। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *