Kidnapped: অসুস্থ মহিলার শরীর থেকে ‘ভূত’ তাড়াতে এসে নাবালিকাকে নিয়ে পগারপার তান্ত্রিক – Bengali News | Minor girl allegedly kidnapped by tantrik in Uttar Pradesh Ghazipur
গাজিপুর: বাড়িতে অসুস্থ মহিলা। তাঁর উপর নাকি অশুভ আত্মা ভরেছে। আর সেই অশুভ আত্মাকে নাকি তাড়াতে হবে। তার জন্য মহিলার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র পড়তেন এক তান্ত্রিক। কয়েকদিন পর বছর ষাটের ওই তান্ত্রিক মহিলার ১৩ বছরের কন্যাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। ঘটনাটি উত্তর প্রদেশের গাজিপুরের। থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। অভিযুক্ত তান্ত্রিকের নাম দয়ারাম।
মহিলার স্বামী বলেন, তাঁর স্ত্রী খুব অসুস্থ। তাঁর স্ত্রীকে ভূতে ধরেছে বলে প্রতিবেশীরা জানান। ভূত তাড়াতে ৬০ বছর বয়সী দয়ারামের সঙ্গে তিনি যোগাযোগ করেন। পূজার আয়োজন করেন। এরপর দয়ারাম বেশ কয়েকবার তাঁদের বাড়িতে এসে পূজা করেন।