পূর্ব বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পর কেটে গিয়েছে ১০ বছর ৭ মাসেরও বেশি সময়। সেই ঘটনা নিয়ে আবারও একবার সক্রিয় হয়ে উঠল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গিয়েছে, সেই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মুর্শিদাবাদের দুই বাসিন্দাকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের একজন পেশায় শিক্ষক তথা কংগ্রেস নেতা এবং অন্যজন টোটোচালক। এহেন তলবে তাঁরা দু’জনই বেশ অবাক হয়েছেন। […]