বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনির কাছে ফের বাংলাদেশি চর সন্দেহে একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনাবাহিনীর জওয়ানরা। এরপর তাঁকে ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। তিন সপ্তাহের মধ্যে এনিয়ে দুজনকে বাংলাদেশি চর সন্দেহে গ্রেফতারির ঘটনায় এলাকায় ব্যাপক […]