মেছুয়া বাজারে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla কলকাতা: বড়বাজারের মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৫ জনের। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন-পর্বে সেখান থেকেই রাতভর গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা থেকে ফিরেই সরাসরি মেছুয়া বাজারে ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী। বড়বাজার-জোড়াসাঁকোর একাধিক বিপজ্জনক বাড়ি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। অভিশপ্ত হোটেলের একাধিক বেনিয়ম […]