May 2025 - Page 308 of 334 - 24 Ghanta Bangla News
Home

মাধ্যমিকে সফল হয়ে অভিনব উদ্যোগ, রাস্তার ধারে গাছ লাগাল জলপাইগুড়ির ছাত্রীরা

শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। তাতে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে একাধিক জেলার বহু পড়ুয়া। যদিও পাশের হারের নিরিখে অন্যান্য জেলার থেকে পিছিয়ে রয়েছে জলপাইগুড়ি। তবে পরীক্ষায় সফল হতেই অভিনব উদ্যোগ নিল এই জেলার একটি স্কুলের পড়ুয়ারা। সাফল্যকে স্মৃতি হিসেবে ধরে রাখতে মাধ্যমিকের সফল ছাত্রীরা গাছ লাগাল রাস্তার ধারে। এমনই অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ির মোহিতনগর কলোনি […]

Home

Donald Trump in Papal Attire: পোপ ফ্রান্সিসের পরে কি পোপ হবেন ট্রাম্প? ছবি পোস্ট করে কী বললেন তিনি? – Bengali News | US president Donald Trump shares AI image of himself in papal attire

নিজের দ্বিতীয় মেয়াদ শেষ করে কি তবে এবার ধর্মের পথে হাঁটতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তিনি কি পোপ হতে চান? নেট মাধ্যম খুললেই এখন তাঁকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনই সব মজার মজার পোস্ট। কিন্তু কেন? আপাদমস্তক ব্যবসায়ী ট্রাম্পকে নিয়ে হঠাৎ ধর্ম গুরু হওয়ার জল্পনা কেন? এই সব কিছুর মূলে একটা ছবি। যা সমাজমাধ্যমে পোস্ট […]

Home

পকসো আইন মেনে ডাক্তারি পরীক্ষা করাতে হবে নির্যাতিতদের, নির্দেশ স্বাস্থ্য ভবনের

যে কোনও পকসো মামলার ক্ষেত্রে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা নিয়ে বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মানা নিয়ে নির্দেশ জারি করল স্বাস্থ্য ভবন। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার বিষয়ে কী কী করা দরকার, তা নিয়ে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ এবং জেলা স্বাস্থ্য অধিকর্তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, পকসো আইন অনুযায়ী, নির্যাতিতাদের […]

Home

নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনায় কর্পোরেট সংস্থা, ঝাঁ–চকচকের উদ্যোগ নিল রাজ্য সরকার

শহর তো পরিষ্কার–পরিচ্ছন্ন রয়েছেই। কিন্তু শহরাঞ্চল এবং গ্রামবাংলা কেমন আছে?‌ এই প্রশ্ন উঠতেই পারে। কারণ কলকাতা শহরকে নিকাশি যন্ত্রণা এবং জঞ্জাল থেকে মুক্ত করতে কলকাতা পুরসভা নানা পদক্ষেপ করেছে। সুতরাং কলকাতা শহরে এসব সমস্যা নেই। কিন্তু শহরাঞ্চলে এবং গ্রামবাংলায় পুরসভা, মিউনিসিপালিটি, পঞ্চায়েত এসবের মধ্য দিয়ে কাজ হলেও আরও কিছু কাজ করা দরকার। যাতে শহরাঞ্চল এবং […]

Home

নিজের কর্মসূচি নিজেই তৈরি করি, দল ও RSSএর বয়কটের সিদ্ধান্তকে থোড়াই কেয়ার দিলীপের

জগন্নাথ ধামের উদ্বোধনের দিন দিঘা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দলের অন্দরেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, RSS ও বিজেপির তরফে তাঁকে আপাতত বয়কটের ডাক দেওয়া হয়েছে। তবে তাতে থোড়াই কেয়ার দিলীপ ঘোষের। শনিবার সকালে তিনি জানিয়ে দেন, আমি এই নিয়ে কোনওদিনই ভাবিত নই। আমি গত ৩ বছর ধরে দলের কোন কর্মসূচিতে […]

Home

India-Pakistan: হাড়ে হাড়ে টের পাবে, পাকিস্তানকে আরও একটা ঝটকা দিল ভারত – Bengali News | Big Move Against Pakistan, India Bans All Imports from Pakistan

পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ।Image Credit source: PTI নয়া দিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আরও এক কড়া পদক্ষেপ। এবার পাকিস্তান থেকে আমদানিও বন্ধ করে দিল ভারত। প্রত্যক্ষ  বা পরোক্ষ, কোনও রকম আমদানিই করা হবে না পাকিস্তান থেকে। আজ, শনিবার বাণিজ্য মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত জানানো হল। ভারত আমদানি বন্ধ করায় পাকিস্তানের বাণিজ্য ও অর্থনীতি বড় ধাক্কা খাবে। […]

Home

Kanpur: প্রেমিকাকে নিয়ে চাউমিন খেতে বেরিয়েছিলেন, হঠাৎ হাজির যুবকের বাবা-মা, তারপর যা হল… – Bengali News | Parents catch son and his girlfriend having chowmein, beat them up in public in Kanpur

যুবক ও তাঁর প্রেমিকাকে মারধর Image Credit source: Social Media কানপুর: প্রেমিকাকে নিয়ে বেরিয়েছিলেন। রাস্তার ধারে দোকানে ঢুকেছিলেন চাউমিন খেতে। কিন্তু, প্রেমিকার সঙ্গে সেই চাউমিন খাওয়া শেষ হল না যুবকের। তার আগেই দোকানে পৌঁছে গেলেন যুবকের বাবা-মা। তারপর যা হল, তা দেখে থমকে দাঁড়ালেন আশপাশের লোকজন। যুবককে মারধর করলেন তাঁর বাবা-মা। ছাড় পেলেন না যুবকের […]

Home

Madhyamik Student: ভালই হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট, খুশিও ছিল সাগর, রাত না গড়াতেই শোকে স্তব্ধ পরিবার – Bengali News | Madhyamik Exam student’s body found in north 24 pgs, killed after result out

সাগর চৌধুরীর পরিবারImage Credit source: TV9 Bangla ব্যারাকপুর: সকালে মাধ্যমিকের ফল হাতে বাড়ি ফেরে সাগর চৌধুরী। মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল উত্তর ২৪ পরগনার খড়দহ পাতুলিয়ার বাসিন্দা সাগর। ফলাফলও আশানুরূপ হয়েছিল। সাগর ও তার পরিবারের সদস্যরা রেজাল্ট দেখে খুশিও ছিল। কিন্তু পরের দিন সকালে যে এই দৃশ্য দেখতে হবে তা ভাবেননি পরিবারের কেউই। সারাদিন সবার সঙ্গে […]

Home

পাকিস্তানের কাজকর্ম দেখে গোটা বিশ্ব হাসছে! লজ্জায় পড়ে পাক সেনাকে এই কাজ করতেই হল… – Bengali News | Pakistan rangers installed a new flag on Posts After Huge Embarrassment, Still not Return to Bunkers

পাকিস্তানের বাঙ্কারে তিনদিন আগে ও পরের ছবি।Image Credit source: TV9 বাংলা ইসলামাবাদ: মুখে বড় বড় বুলি, এদিকে পাকিস্তানের কর্মকাণ্ডে হাসছে সারা বিশ্ব। লজ্জায় পড়ে পদক্ষেপ করতে হল পাক সেনাবাহিনীকে। তাও সাহস কুলিয়েছে অর্ধেক, তাই কাজও অর্ধেকই করল। ভারত হামলা করতে পারে, এই আশঙ্কায় পাকিস্তানি রেঞ্জাররা পতাকা খুলে নিয়েছিল। সেই নিয়ে হাসির রোল উঠতেই ফের পতাকা […]

Home

গেরুয়াশিবিরে একঘরে ঘোষবাবু? দিলীপকে অঘোষিত বয়কটের সিদ্ধান্ত নিল RSS-BJP?

বছর ঘুরলেই বিধানসভার ভোট। তার আগে এক দিলীপ ঘোষ নিয়েই তপ্ত রাজ্য রাজনীতি। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের ‘সহাবস্থান’ নিয়ে সবথেকে বেশি হইচই করছে বিজেপি তথা গেরুয়া শিবিরই। যার যুৎসই জবাব দিতে কসুর করছেন না দিলীপ ঘোষও। পাশে পেয়েছেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকেও। বস্তুত, আজীবন আরএসএস-এর […]