নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন থেকে কারি কারি টাকা উদ্ধার হতেই প্রশ্নের মুখে পড়েছিল দেশের বিচারব্যবস্থা ও তার স্বচ্ছতা। সেই ভিত্তিতে গত পয়লা এপ্রিল শীর্ষ আদালতে সব বিচারপতিদের নিয়ে হয় বৈঠক। যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এক মাস কাটতেই বাস্তবায়ন হল সেই সিদ্ধান্তের। সম্পত্তির খতিয়ান তুলে ধরলেন […]