কলকাতা: রাত পোহালেই মহড়া। পহেলগাঁও হামলার পর থেকে সাধারণের কাছে এই বাক্যটা যেন প্রতিদিনের। যুদ্ধকালীন তৎপরতায় প্রতিদিনই সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা। কিন্তু বুধের মহড়া একটু অন্য় রকম। এটা সেনার জন্য নয়। সাধারণের জন্য। ভারত-পাকিস্তানের আবহাওয়া যে রকম বিষিয়ে গিয়েছে, যদি সত্যি যুদ্ধ লাগে তা হলে নাগরিক কর্তব্য কী? প্রশাসনই বা কী ধরনের পদক্ষেপ নেবে? […]