পাকিস্তানের হেফাজতে সুস্থ রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সোমবার এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিএসএফের ডিজির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা পরিবারটির সঙ্গে প্রথম দিন থেকে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলেছি। এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রীর অনেক পরে ঘুম ভেঙেছে। আমরা প্রথম দিন থেকে পরিবারটির সাথে আছি। আমাদের […]