May 2025 - Page 182 of 334 - 24 Ghanta Bangla News
Home

IPL 2025 playoffs: দৌড়ে নেই কলকাতা! কোথায় হবে আইপিএলের প্লে-অফ, ফাইনাল? – Bengali News | IPL 2025 playoffs: Delhi in race with Mumbai, Ahmedabad to host matches

কলকাতা: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত মাসে পহেলগাঁওয়ে জঙ্গিরা হত্যা করেছিল নিরীহ পর্যটকদের। অপারেশন সিঁদুরের মাধ্যমে এর জবাব দিয়েছে ভারত। দেশের নিরাপত্তায় একঝাঁক বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্থগিত রাখা হয়েছিল বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ১৭ মে থেকে ফিরছে আইপিএল। এক সপ্তাহ স্থগিত থাকায় সূচিতে নানা বদল করতে হয়েছে। […]

Home

Nadia: চেয়ারম্যানকে ঢুকতে বাধা, তৃণমূল কাউন্সিলরদের বিক্ষোভ, অচলাবস্থা কৃষ্ণনগর পৌরসভায় – Bengali News | Nadia Chairman barred from entering, Trinamool councilors protest, deadlock in Krishnanagar Municipality

নদিয়া: তৃণমূল কাউন্সিলরদের প্রতিবাদের জেরে অচলাবস্থা কৃষ্ণনগর পৌরসভা, শিকেয় উঠেছে পৌর পরিষেবা, চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হল না তাঁর কার্যালয়ে, চলছে দফায় দফায় বিক্ষোভ। কয়েক মাস যাবৎ বেনিয়মের অভিযোগে দফায় দফায় অচল পরিস্থিতি হয়ে রয়েছে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভা। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতি নিয়ে জেরবার পৌর প্রধান। তারই প্রতিবাদে দীর্ঘদিন ধরে চলছে লাগাতার আন্দোলন তৃণমূল কাউন্সিলরদের। উল্লেখ্য […]

Home

‘দেশের জন্য প্রাণ দাও, আবার যাও!’ বলছেন পূর্ণমের বাবা, ‘সিঁদুর ফিরিয়েছেন মোদী’

২২ দিনের উদ্বেগের অবসান। পাকিস্তান আটক করেছিল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। অবশেষে তাকে দেশে ফেরাতে বাধ্য় হল পাকিস্তান। পাক রেঞ্জার্সরা তাকে সীমান্ত পথে ভারতের হাতে তুলে দিয়েছে। হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম। তাঁর ফিরে আসার খবরে এলাকায় উৎসবের পরিবেশ। মুখ্য়মন্ত্রী ফোন করেছিলেন বাড়িতে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফোন করেছিলেন পূর্ণমের বাবাকে। দেশে ফিরে এসেছেন […]

Home

North 24 Parganas: মহিলার শরীর দেখেই সন্দেহ হয় পুলিশের! উঠে এল সিরাজ মস্তানের নৃশংস চেহারা – Bengali News | North 24 parganas Man arrested for murder over extramarital affair

উত্তর ২৪ পরগনা: একটি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করতে গিয়েই সন্দেহ হয় দুঁদে পুলিশ কর্তাদের। আর পাঁচ মার্ডার কেস নয়! খালি চোখে বোঝা না গেলেও দেহটি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ স্বতঃপ্রণোদিত  খুনের মামলা ঋজু করে তদন্ত শুরু করে। আর তাতেই সাফল্য, গ্রেফতার সিরাজ মণ্ডল ওরফে সিরাজ মস্তান। গত ২৮ মার্চ মিনাখাঁর […]

Home

Global Times Banned: ধরা পড়ে যাচ্ছে চিনের ষড়যন্ত্র! ভারতে বন্ধ গ্লোবাল টাইমস, নিষেধাজ্ঞা আরও এক চিনা সংবাদ সংস্থায় – Bengali News | China’s conspiracy is being exposed! Global Times Banned in India, another Chinese news agency banned

প্রতীকী ছবি। গ্লোবাল টাইমের পুরনো এডিশন। Image Credit source: Getty Images নয়া দিল্লি: ভারত-পাক সংঘাতের আবহে এবার চিনের উস্কানির যোগ্য জবাব দিল ভারত। চিনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। গ্লোবাল টাইমসে ভারত বিরোধী ভুল খবর প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ। সে কারণেই তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করল নয়া দিল্লি। একইসঙ্গে চিনের […]

Home

Virat Kohli: দেশের জার্সিতে আর কত উপার্জন করতে পারবেন বিরাট কোহলি! – Bengali News | Virat kohli earning from team india after his test and t20i retirement read in bengali

কলকাতা: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের স্টার ব্যাটার বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছিলেন। এখনও অবধি যা খবর, ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন। সঙ্গে আইপিএল রয়েছে। তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কিং কোহলি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর আয় কত হয় এই নিয়ে অনেকেরই […]

Home

একরাতেই বিপুল টাকা ফাঁকা, দিঘার কাছে একাধিক এটিএম থেকে লুঠপাট, তল্লাশি পুলিশের

দিঘার থেকে কিছুটা দূরে রামনগর এলাকায় পরপর দুটি এটিএম কাউন্টারে লুঠপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ল। সিসিটিভি ফুটেজ থেকে যে ভিডিয়ো পুলিশের হাতে এসেছে তাতে আরও চাঞ্চল্য ছড়িয়েছে। এটা রামনগর থানার অন্তর্গত বালিসাই বাজারে রাত আড়াইটে নাগাদ একটি স্করপিও গাড়ি আসে। সাদা পোশাক পড়া ওই দুষ্কৃতী বালিসাই বাজারের সামনে গাড়িকে […]

Home

‘ধন্যবাদ দিদি’, পূর্ণম ফিরতেই লিখলেন দেবাংশু, সুকান্ত কী বললেন? নেটপাড়া বলছে…

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে ফিরেছেন ভারতে। কূটনৈতিক ক্ষেত্রে বড় জয়। দিনের পর দিন ধরে বিএসএফ পূর্ণমকে দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে গিয়েছে। রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য় হল পাকিস্তান। ২২দিন পরে সমস্ত উদ্বেগের অবসান। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জার্স তাকে হস্তান্তর করে সীমান্তে। কার্যত ভারতের চাপের মুখে […]

Home

এই মুসলিম নায়িকাকে খুশি করতে সেদিন সৌমিত্র যা করেছিলেন তা কলকাতায় কেউ ভাবতেই পারেননি – Bengali News | Unknown story of bangladeshi actress bobita and soumitra chatterjee

বাংলাদেশের অভিনেত্রী ববিতাকে প্রথম দেখেই পছন্দ হয়ে গিয়েছিল সত্যজিৎ রায়ের। বিশেষ করে মেকআপ ছাড়া ববিতার স্নিগ্ধ রূপে সত্য়জিৎ খুঁজে পেয়েছিলেন তাঁর অশনি সংকেত ছবির নায়িকাকে। কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে মাত্র একবার অডিশনেই অশনি সংকেতের জন্য সুযোগ পেয়ে যান মাত্র ১৬ বছরের মেয়ে ববিতা। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা ছিল তাঁর স্বপ্ন আর রাতারাতি যে সেটা পূরণ […]

Home

পাকিস্তানের জয়গান, গ্রেফতারের দাবিতে পুলিশের ওপর ইটবৃষ্টি, উত্তপ্ত বারাসত

বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী বা উস্কানিমূলক পোস্ট রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং পাকিস্তানের জয়গান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বারাসত। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেন উত্তেজিত জনতা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এমনকী কাঁদানে গ্যাস ছুড়তে হয় […]