বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পর্বতারোহী সুব্রত ঘোষের মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিধ্বস্ত সুব্রতর মা। অন্যদিকে, সুব্রতর পিসতুতো দিদি – সুমিত্রা দেবনাথ সাফ জানিয়ে দিয়েছেন, আগে ভাইয়ের মৃতদেহ চাক্ষুষ করবেন, তবেই তাঁর মৃত্যু হয়েছে বলে মানবেন। একইসঙ্গে, এই ঘটনায় […]