May 2025 - Page 126 of 334 - 24 Ghanta Bangla News
Home

India Pakistan tension: স্বর্ণমন্দিরকে লক্ষ্য করেই মিসাইল ছুড়েছিল পাকিস্তান, কীভাবে রুখল জানাল সেনা – Bengali News | Pakistan tried to target Golden Temple after India’s strikes, air defence shot down all drones and missiles: Indian Army

স্বর্ণমন্দির লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছিল পাকিস্তানImage Credit source: PTI নয়াদিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা ভারতের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করেছিল। তার মধ্যে অন্যতম অমৃতসরের স্বর্ণমন্দির। শুধু স্বর্ণমন্দির নয়, পঞ্জাবের একাধিক শহরেও ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করেছিল। কিন্তু, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান সেনার প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। […]

Home

Jayant Singh: গুঁড়িয়ে দেওয়া হবে জয়ন্ত সিং-এর সেই সাধের অট্টালিকা, নির্দেশ দিল হাইকোর্ট – Bengali News | High Court gives order to demolish the house of Jayant Singh in kamarhati

জয়ন্ত সিং-এর সেই বাড়িImage Credit source: TV9 Bangla কামারহাটি: একসময় আড়িয়াদহের ত্রাস ছিল জয়ন্ত সিং। তাঁর ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সাধারণ মানুষকে অত্যাচারের একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। তবে শুধুই তাঁর কীর্তি নয়, সেই সময় শিরোনামে উঠে এসেছিল জয়ন্তের প্রাসাদোপম বাড়ি। কাচে মোড়া বারান্দা, বিলাসবহুল অন্দরমহল। সেই বাড়িই এবার গুঁড়িয়ে […]

Home

চিকিৎসা আরও সহজ, লেজারের মাধ্যমে অস্ত্রোপচার এবার বিনামূল্যে, চালু হল MR বাঙুরে

এবার সরকারি হাসপাতালেও লেজার মেশিনের সাহায্যে হবে অস্ত্রোপচার। যেখানে বেসরকারি হাসপাতালে লেজার মেশিনের সাহায্যে অস্ত্রোপচার করতে খরচ পড়ে যায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। সেখানে এবার সরকারি হাসপাতালে লেজার মেশিনের সাহায্যে অস্ত্রোপচার হবে একেবারে বিনামূল্যে। শুক্রবার এমআর বাঙুর হাসপাতালে অত্যাধুনিক লেজার প্রক্টোলজি চালু হয়েছে। এর নিফলে রোগীরা উপকৃত হবেন বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। আরও […]

Home

মন্দারমণিতে রামকৃষ্ণ মিশনকে জমি দিতে রাজি রাজ্য, তাতে এলাকার উন্নয়ন হবে কি? প্রশ্ন বামেদের

শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং সেইসঙ্গে এলাকার ছেলেমেয়েদের স্বনির্ভর করে তোলার পাঠ – মূলত এই উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকারের কাছে ১৫ একর জমি চেয়েছিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মন্দারমণিতে সেই জায়গা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের যদি ওই জমি পছন্দ হয়, সেক্ষেত্রে রাজ্যের তরফে তাদের ওই জমি দিতে কোনও আপত্তি নেই। […]

Home

Samantha Smith: আমেরিকা-রাশিয়ার মধ্যে ভয়াবহ পরমাণু যুদ্ধ থামিয়ে দিয়েছিল একটি মেয়ের চিঠি – Bengali News | How Samantha Smith’s journey softened cold war hearts

পাকিস্তানের মালালা ইউসুফজাইকে ২০১২-য় তালিবানরা মাথায় গুলি করেছিল। কারণ, সে কন্যাসন্তানদের পড়াশোনার দাবিতে সরব হয়েছিল। ২০১৮-য় গ্রেটা থানবার্গ পরিবেশ বাঁচানোর আর্তি তুলে বিখ্যাত হয়। এই দু’জনেই যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসে তাদের বয়স তখন ১৫-র আশপাশে। কিন্তু এই দু’জনের ঢের আগে, ১৯৮২-তে মাত্র ১০ বছরের এক মার্কিন কন্যা বিশ্বজুড়ে সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নেয়। ঠান্ডা […]

Home

Life Insurance Corporation: বড় খবর! LIC-র আরও শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র সরকার – Bengali News | Centre Plans to Sell Stake in LIC Over 2 years

নয়াদিল্লি: জীবন বিমা সংস্থা LIC-এর ৬.৫ শতাংশ অংশীদারিত্ব বিক্রির পথে হাঁটছে কেন্দ্র। সোমবার বিজনেস স্ট্য়ান্ডার্ডস প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী দু’বছরের মধ্য়ে ছোট ছোট ধাপে মোট ৬ শতাংশের অধিক শেয়ার বিক্রি করে দেবে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই পদক্ষেপের মধ্যে দিয়েই ধীরে ধীরে একাধিক কেন্দ্র অধীনস্থ প্রতিষ্ঠানগুলির অংশীদারিত্ব আলগা করতে শুরু করবে সরকার। কিন্তু কেন […]

Home

টিটাগড় বিস্ফোরণে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল

টিটাগড়ে বহুতলে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালের ওই ঘটনায় বিকেলে আরমানকে থানায় ডেকে পাঠায় পুলিশ। বেশ কয়েক দফা জিজ্ঞসাবাদের পর আরমান মণ্ডলসহ ৩ জনকে তদন্তকারীরা গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে তার দখল ছিল আরমান মণ্ডলের কাছে। ওই বাড়ির প্রোমোটার জানিয়েছেন গত লোকসভা […]

Home

TMC: অফিসই নেই তৃণমূলের, বৈঠক হবে কোথায়! শশী পাঁজা, অতীন ঘোষরা কোথায় বসবেন – Bengali News | TMC has no office in norrh kolkata for meeting of core committee

কলকাতা: সদ্য রদবদল হয়েছে তৃণমূলের সাংগঠনিক স্তরে। পদ থেকে সরানো হয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি পদে আর কারও নাম ঘোষণা করা হয়নি। আপাতত কোর কমিটিই চালাবে ওই জেলার রাজনৈতিক কাজকর্ম। কিন্তু কাজ তো পরের কথা, কোর কমিটির সদস্যরা কোথায় বসে আলোচনা করবেন, সেটাই এখন সবথেকে কঠিন প্রশ্ন। উত্তর কলকাতায় তৃণমূলের কোনও জেলা […]

Home

‘‌পেন্ডিং কিয়া তো এন্ডিং হো গ্যায়া’‌, শিলিগুড়িতে কাজ ফেলে না রাখার নির্দেশ মমতার

আজ, সোমবার উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই উদ্বোধন করলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। চারটি শিল্প পার্কেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে উত্তরায়নের বিপরীতে তা হতে পারে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে […]

Home

Education Expo 2025: দ্বাদশ পাশের পর কী পড়বেন, কোথায় পড়বেন? দিশা দেখাতে টিভি৯ নেটওয়ার্কের ২ দিনের এডুকেশন এক্সপো – Bengali News | Discover your career option at TV9 Network education expo 2025

৩১ মে ও ১ জুন কলকাতায় হবে এডুকেশন এক্সপো কলকাতা: কয়েকদিন আগেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বেরিয়েছে। কেউ নিজের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত। কারও আশানুরূপ ফল হয়নি। এবার কী নিয়ে পড়বেন? কোথায় পড়বেন? চিন্তায় পড়ুয়া ও অভিভাবকরা। পড়ুয়াদের ভবিষ্যতের দিশা দেখাতে টিভি৯ নেটওয়ার্ক আয়োজন করেছে এডুকেশন এক্সপো। যেখানে পড়ুয়াদের ভবিষ্যতের দিশা দেখাতে হাজির থাকবেন বিশেষজ্ঞরা। কলকাতা-সহ […]