'লাখ লাখ অনুব্রত আছে তৃণমূলে, ভয়ে থাকে পুলিশ' বিস্ফোরক ভিডিয়ো দেখালেন সুকান্ত - 24 Ghanta Bangla News
Home

‘লাখ লাখ অনুব্রত আছে তৃণমূলে, ভয়ে থাকে পুলিশ’ বিস্ফোরক ভিডিয়ো দেখালেন সুকান্ত

Spread the love

পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্য়েই। এই অডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে যে ভাষায় পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার বিষয়টি সামনে এসেছে তা শুনে কানে আঙুল দিচ্ছেন অনেকেই।

ইতিমধ্য়েই তৃণমূলের রাজ্য নেতারা অস্বস্তিতে পড়েছেন অনুব্রতর ভূমিকায়। এরপর ক্ষমাও চেয়েছেন অনুব্রত। লিখিত ও ভিডিয়ো বার্তার মাধ্য়মে ক্ষমা চেয়েছেন তিনি। তবে তারপরেও যে পরিস্থিতি পুরো মিটমাট হয়ে গিয়েছে এমনটা নয়। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছিল অনুব্রতকে। তবে ইতিমধ্যেই হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত।

তবে এবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, গোটা তৃণমূলেই এমন লক্ষ লক্ষ অনুব্রত রয়েছে, যাদের প্রভাবে এভাবেই পুলিশ-প্রশাসনকে ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে থাকতে হয়।

এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন,

‘বীরভূমের একজন পুলিশ আধিকারিকের শ্রদ্ধেয় মাতা এবং স্ত্রীকে যিনি অকথ্য এবং অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন, ধর্ষণের হুমকি দেন – সেই অনুব্রত মণ্ডলের কুকীর্তি তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্যক্রমে প্রকাশ্যে এসে গেছে, তাই শাসকদল

-কে রাতারাতি শোকজের নাটক করতে বাধ্য হতে হয়েছে! আসলে গোটা তৃণমূলেই এমন লক্ষ লক্ষ অনুব্রত রয়েছে, যাদের প্রভাবে এভাবেই পুলিশ-প্রশাসনকে ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে থাকতে হয়।

উপরের ছবিটি দেখলেই বোঝা যাবে, কিভাবে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফাঁড়ির আই সি কে প্রকাশ্যে চমকাচ্ছে! হাতে চুড়ি পরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে!

আসলে এটা নতুন কিছু নয়। তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গ পুলিশ এ ধরনের চাপে অভ্যস্ত হয়ে পড়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী-এর এই জঙ্গলরাজে, যেখানে গণতন্ত্রের বদলে ত্রাসের শাসন চলে, সেখানে পুলিশ প্রশাসনের হয় মেরুদণ্ড বিক্রি করতে হয়, নয়তো পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা অনুব্রতদের হাতে অপদস্ত হতে হয়।’

এরপর এই পোস্টের সঙ্গেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন সুকান্ত। তাঁর দাবি, উপরের ছবিটি দেখলেই বোঝা যাবে, কিভাবে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফাঁড়ির আই সি কে প্রকাশ্যে চমকাচ্ছে! হাতে চুড়ি পরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে!

তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *