Kolkata police: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ, হরিয়ানা থেকে তরুণীকে গ্রেফতার কলকাতা পুলিশের - Bengali News | Kolkata police arrest a Instagram influencer from Haryana - 24 Ghanta Bangla News
Home

Kolkata police: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ, হরিয়ানা থেকে তরুণীকে গ্রেফতার কলকাতা পুলিশের – Bengali News | Kolkata police arrest a Instagram influencer from Haryana

Spread the love

কী বলছে কলকাতা পুলিশ?Image Credit source: Social Media

কলকাতা: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে হরিয়ানার গুরুগ্রাম থেকে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত তরুণীর নাম শর্মিষ্ঠা পানোলি। তিনি পুনেতে আইন নিয়ে পড়াশোনা করছেন। তাঁকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়েছে। শনিবার ওই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে আলিপুর আদালতে তোলা হয়।

পুলিশ জানিয়েছে, একটি ইনস্টাগ্রাম ভিডিয়োতে একটি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে শর্মিষ্ঠার বিরুদ্ধে। গত ১৫ মে গার্ডেনরিচ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেইমতো তাঁকে নোটিস পাঠানোর চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে নোটিস পাঠানো যায়নি, কারণ তিনি বাবা-মার সঙ্গে ফেরার ছিলেন। এরপরই আদালতের নির্দেশে শর্মিষ্ঠার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জানা গিয়েছে, অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। অপারেশন সিঁদুর নিয়ে বলিউড অভিনেতারা চুপ কেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই পোস্টের বিরোধিতা করেন অনেকে। তখন ভিডিয়োটি ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমাও চান। তার আগেই অবশ্য কলকাতার গার্ডেনরিচ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়ে যায়।

এই খবরটিও পড়ুন

আদালতের নির্দেশে গ্রেফতার পরোয়ানা জারির পর শুক্রবার গুরুগ্রামে যায় কলকাতা পুলিশ। সেখান থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করা হয়। কলকাতায় আনা হয়েছে তাঁকে। এদিন আলিপুর আদালতে তোলা হয়েছে। শর্মিষ্ঠাকে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *