মাথা ঝাঁকালেই খুশকির বৃষ্টি? সমস্য়া সমাধানে তেল মাখুন এই উপায়ে - Bengali News | Try this tips to reduce dandruff - 24 Ghanta Bangla News
Home

মাথা ঝাঁকালেই খুশকির বৃষ্টি? সমস্য়া সমাধানে তেল মাখুন এই উপায়ে – Bengali News | Try this tips to reduce dandruff

Spread the love

সিজন চেঞ্জের সময় অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। বাজার চলতি হাজার রকম প্রোডাক্ট ব্যবহার করেই, লাভ হয় না কিছু। উলটে চুল ঝরতে শুরু করে। জানেন কি? নারকেল তেলেই দূর হবে এই সমস্যা। তবে এই তেল মাখার রয়েছে নানা নিয়ম।

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলি যেন ভাল করে পুড়ে তেলের সঙ্গে মিশে যায়। তার পর এই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখুন। শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন চুল তাড়াতাড়ি বাড়বে।

কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।

এই খবরটিও পড়ুন

নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে।

আপনার সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন।

যদি এতেও কোনও লাভ না হয়, তাহলে ডাক্তারকে কিন্তু দেখাতেই হবে। আর নিয়মিত শ্যাম্পু করতে কিন্তু ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *