কোন-কোন ধারাবাহিকের রেটিং সবচেয়ে কম? - Bengali News | Trp of bengali serials in recent times - 24 Ghanta Bangla News
Home

কোন-কোন ধারাবাহিকের রেটিং সবচেয়ে কম? – Bengali News | Trp of bengali serials in recent times

Spread the love

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরশুরাম’ ৬.৬ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। একই সঙ্গে বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’। লক্ষণীয় এই ধারাবাহিকের ১০০০ পর্ব সম্পূর্ণ হল সম্প্রতি। দ্বিতীয় জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬.২ রেটিং সেই ধারাবাহিকের। ৫.৯ পেয়ে ‘ফুলকি’ রয়েছে তৃতীয় স্থানে। এবার তৃতীয় ‘পরিণীতা’। ৫.৯ রেটিং পেয়েছে। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। চার নম্বর জায়গায় আছে ‘গৃহপ্রবেশ’। একই সঙ্গে ‘চিরসখা’ উঠে এসেছে চার নম্বর জায়গায়। তাদের দখলে ৫.২। পঞ্চম স্থানে ‘কথা’ আর ‘চিরদিনই তুমি যে আমার’, ৪.৯ রেটিং নিয়ে।

প্রথম পাঁচে এবার নেই ‘গীতা এলএলবি’।  ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি। বাংলা ধারাবাহিকের রেটিং সামগ্রিকভাবে বেশ কমেছে এই সপ্তাহে।

কোন-কোন ধারাবাহিকের রেটিং সবচেয়ে কম? ‘বুলেট সরোজিনী’ এখনও পছন্দ হয়নি দর্শকদের। ১.৭ রেটিং এই ধারাবাহিকের। ‘আনন্দী’-র রেটিং ২.১। সেটাকে রাত সাড়ে ন’টায় দেখানোর পরিকল্পনা করা হয়েছে। ‘তেঁতুলপাতা’-র রেটিং ২.২। ‘তুই আমার হিরো’-র রেটিং থমকেছে ২.৭-এ। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের রেটিং ৩.৬। ‘শুভ বিবাহ’ ধারাবাহিকের রেটিং ২.৪। এই ছ’টা ধারাবাহিকের রেটিং সবচেয়ে কম হওয়ার কারণে, সেগুলো যে বন্ধ হতে পারে, তা আঁচ করা যায়। এই সপ্তাহে ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকের রেটিং এসেছে ২.৭। সেটার শুটিং শেষ হয়ে গিয়েছে।  ৬ রেটিং ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিছু ধারাবাহিক। এদিকে ‘মিঠাই’-এর মতো ধারাবাহিক ১২.৫ রেটিং ছুঁয়ে ফেলেছিল। যে কারণে তিন-চারমাসে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক ধারাবাহিকের শুটিং। সামনে পাঁচটা নতুন ধারাবাহিক আসছে বাংলার দুই নামী বিনোদন চ্যানেলে। কোন-কোন ধারাবাহিক বন্ধ হবে সেই কারণে, তা দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *