Nadia: ফুলবল খেলতে গিয়ে ভেঙে পড়ল গোলপোস্ট, মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের - Bengali News | Goalpost collapses while playing football, minor by died in nadia - 24 Ghanta Bangla News
Home

Nadia: ফুলবল খেলতে গিয়ে ভেঙে পড়ল গোলপোস্ট, মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের – Bengali News | Goalpost collapses while playing football, minor by died in nadia

নদিয়া: মাঠে ফুটবল খেলতে গিয়েছিল নাবালক। কিন্তু চরম পরিণতি। গোল পোস্ট ভেঙে মৃত্যু হয় সাত বছরের ছেলেটির। মৃত নাবালকের নাম বিশাল মণ্ডল। তাঁর বাড়ি মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ এলাকায়।

জানা গিয়েছে, বিশাল বাড়ির পাশেই রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা শিকারপুর বিবেকানন্দ হাইস্কুলের মাঠে। এ দিন তাকে এলাকার মানুষ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে। রাস্তায় যেতে যেতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যে ওই শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী রতন বিশ্বাস বলেন, “ওই যে মাঠটা রয়েছে সেখানে সন্ধে নামলেই সকলে খেলতে যায়। মাঠে সকলে ব্যায়াম করে। সেখানেই বিশাল খেলতে এসেছিল। তখনই গোলপোস্ট ভেঙে পড়ে ওর গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানেই মৃত্যু হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *