Jalpaiguri: অপারেশন সিঁদুর নিয়ে মোদীর মন্তব্যের বিকৃতি! তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ, অভিযুক্তের পাশে দল - Bengali News | Jalpaiguri Narendra Modi's remarks on Operation Sindoor distorted! Complaint filed against Trinamool leader at police station, party stands by accused - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: অপারেশন সিঁদুর নিয়ে মোদীর মন্তব্যের বিকৃতি! তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ, অভিযুক্তের পাশে দল – Bengali News | Jalpaiguri Narendra Modi’s remarks on Operation Sindoor distorted! Complaint filed against Trinamool leader at police station, party stands by accused

Spread the love

অভিযুক্ত তৃণমূল নেতা Image Credit source: TV9 Bangla

জলপাইগুড়ি: অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। পোস্ট ভাইরাল হতেই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অপরদিকে অভিযুক্ত তৃণমূল নেতার ফেসবুক পোস্টকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। এহেন ঘটনায় শোরগোল রাজগঞ্জে।

বিজেপির অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করে ফেসবুক পোস্ট করেছেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার। তিনি প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে, তাঁর এক মন্তব্যের প্রেক্ষিতে মন্তব্য করেন। নিজের সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেন তিনি। এরপরই বিজেপির তরফে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, “তৃণমূল নেতা রণবীর মজুমদার ভারতের প্রধানমন্ত্রীর নামে ও অপারেশন সিঁদুর নিয়ে যে কুরুচিকর মন্তব্য দিয়ে পোস্ট করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। সারা দেশ যখন অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে, সেই সময় উনি এই জাতীয় কটূক্তি করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। এইসব মানুষকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।”

অপরদিকে অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “বাক স্বাধীনতা সকলের আছে। বিজেপি তা মানতে চায় না। আমরা রণবীর মজুমদারের পাশে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *