Digha: দিঘার সমুদ্রকেই বেছেছিলেন! জলের ভিতরেই চেষ্টা করলেন যুবতী – Bengali News | One woman trying to committed suicide in digha sea
দিঘায় সমুদ্রস্নানে গিয়ে কী কাণ্ডImage Credit source: Tv9 Bangla
দিঘা: বোধহয় গিয়েছিলেন ঘুরতে। দিঘার সমুদ্রে নেমেছিলেন। হয়ত সমুদ্রস্নানের জন্যই সেখানে গিয়েছিলেন। কিন্তু তখনই বিপত্তি। উত্তাল সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন ওই মহিলা পর্যটক। তবে নুলিয়াদের তৎপরতায় উদ্ধার প্রাণ। এরপর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। মহিলার সঙ্গে ছিলেন না কোনও সঙ্গী। ছিল না মোবাইল। তবে স্রেফ সমুদ্রস্নান নাকি আত্মহত্যার চেষ্টার জন্যই তিনি বেছেছিলেন সমুদ্রকে।
বস্তুত, বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে কোমর জলের উপর স্নানের জন্য প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও ওই যুবতী পর্যটক সমুদ্রস্নানে নামেন। তারপর সটান গভীর জলের দিকে এগিয়ে যান। এরপর আচমকা ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যেতে থাকেন। কার্যত হাবুডুবু খেতে শুরু করেন। বিষয়টি নজর যায় নুলিয়াদের। সঙ্গে-সঙ্গে তাঁরা ঝাঁপিয়ে পড়ে ওই যুবতীকে উদ্ধার করেন।
তারপর বাইকে চড়িয়ে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। সুস্থ হলে ওই যুবতীর পরিচয় উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। তবে তাঁদের সন্দেহ, ওই যুবতী কি একাই গিয়েছিলেন দিঘায়? নাকি সঙ্গে কেউ ছিল তাঁর? আচমকাই বা এত গভীর জলে নেমে পড়লেন কেন? থাকছে প্রশ্ন।
