ইস্তফা দিচ্ছেন না মহম্মদ ইউনূস! – Bengali News | Muhammad yunus will not resign says faiz ahmad taiyeb
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিচ্ছেন না মহম্মদ ইউনূস। যাবতীয় জল্পনায় ইতি টেনে এ কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য তাঁর প্রয়োজন আছে।
বাংলাদেশ জুড়ে জোর জল্পনা, মহম্মদ ইউনূস কি অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ ছাড়তে চলেছেন? বৃহস্পতিবার তিনি নিজেই উপদেষ্টাদের বৈঠকে এই কথা বলেছিলেন। পরে নাহিদ ইসলাম তাঁর সঙ্গে দেখা করতে চান। তিনিও বেরিয়ে এসে বলেন যে ইউনূস ইস্তফা দেওয়ার কথা ভাবছেন।
ইউনূসের পরিবর্তে কে প্রধান উপদেষ্টার পদে বসবেন, বাংলাদেশে কি এবার সেনার শাসন জারি হবে, এই প্রশ্ন নিয়ে যখন চর্চা চারিদিকে, সেখানেই আজ যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব। ফেসবুক পোস্ট করে তিনি জানালেন, মহম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিচ্ছেন না।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।