ফ্রেম থেকে ফ্রেম নকল, আমির কোন ছবির রিমেক করছেন? - Bengali News | Aamir Khan gets negative reaction for Sitare Zameen Par - 24 Ghanta Bangla News
Home

ফ্রেম থেকে ফ্রেম নকল, আমির কোন ছবির রিমেক করছেন? – Bengali News | Aamir Khan gets negative reaction for Sitare Zameen Par

Spread the love

‘তারে জমিন পর’ দর্শকদের অত্যন্ত পছন্দের সিনেমা। সেই ছবির সূত্র ধরে আমির খান নিয়ে আসছেন ‘সিতারে জমিন পর’। নতুন ছবিটি স্প্যানিস ছবি ‘চ্যাম্পিয়নস’-এর অফিশিয়াল রিমেক। মানে দু’টো ছবির মধ্যে যে মিল থাকবে, সেটাই স্বাভাবিক। তবে আমিরের ছবির যতটুকু অংশ জনসমক্ষে আনা হয়েছে, সেখানে ফ্রেম টু ফ্রেম যে নকল, তা বোঝাতে মূল ছবিটার দৃশ্যের সঙ্গে নতুন ছবির দৃশ্য বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছু অনুরাগী। তা দেখার পর আমির খানকে লক্ষ্য করে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে।

একজন লিখেছেন, ”আমির আপনার কাজের অনুরাগী। কিন্তু আপনি কি কোনও মৌলিক গল্প নিয়ে কাজ করার কথা ভাবতে পারলেন না? মূল ছবিটা অনেকের দেখা। এখন রিমেক ছবি দেখিয়ে অনুরাগীদের নিরাশ করে দেবেন আপনি!” আর একজন লিখেছেন, ”আপনার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের চেয়ে ভালো রাস্তায় হাঁটলেন আপনি। ‘লাপাতা লেডিজ’ দেখার সময়ে আমরা বুঝতে পারিনি অন্য ছবির থেকে ফ্রেম ধরে নকল করা হবে। এবার অন্তত আপনি ঘোষণা করেছেন যে, ছবিটা রিমেক।”

এর মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহাওয়াতে আমির খান ভারতের সমর্থনে মন খুলে কথা বলছেন না। তাই তাঁর নতুন ছবি ঘিরে বয়কটের ডাক দিয়েছেন কিছু সিনেমাপ্রেমী। বয়কট কালচার অবশ্য ভারতে কাজ করে না, তা স্পষ্ট। একইভাবে রণবীর কাপুরকে বয়কটের ডাক দেওয়ার পর তাঁর ছবি ব্লকবাস্টার হয়েছিল। এই বছর সলমন খান বক্স অফিসে ব্যর্থ। এখন আমির খান দর্শক টানতে পারবেন কিনা, সেটা দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *