TMC: তৃণমূলে যোগ বিজেপির বড় নেতার, উত্তরবঙ্গে বড় ভাঙন – Bengali News | Ex minister John Barla joined TMC from BJP on Thursday
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। জন বার্লাকে পাশে বসিয়ে সুব্রত বক্সী বললেন, রাজ্য বিজেপিতে হতাশ হয়ে পড়েছিলেন বার্লা। মমতার কর্মকাণ্ডে খুশি হয়ে তিনি তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন বলে জানিয়েছেন সুব্রত বক্সী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আবেদন অনুমোদন করেছেন ।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।