PM Modi LIVE: অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ মোদীর – Bengali News | PM Modi LIVE: Narendra Modi Addressing to the Nation For First Time After Operation Sindoor
নয়াদিল্লি: সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পহেলগাঁও হামলার পর দেশবাসীর কাছে পাক জঙ্গিদের শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার সপ্তাহ খানেক পরেই হয়েছিল অপারেশন সিঁদুর। ভারতের প্রত্যাঘাতে কেঁপে উঠেছিল পাকিস্তানের সিন্ধ, পঞ্জাব ও অধ্যুষিত কাশ্মীর। সেনা সূত্রে খবর, এই প্রত্যাঘাতে শেষ হয়েছে শতাধিক জঙ্গি। নষ্ট হয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। আর এই অভিযানের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।