Nabanna: নজরে বাংলার এই জেলাগুলি, ৩ মাসের জন্য কড়া নজরদারি-বাড়তি সতর্কতা! ভারত-পাক অস্থির পরিস্থিতিতে নবান্নের তরফে এল কোন বড় বার্তা? – Bengali News | Nabanna Chief Secretary directs district administrations to make advance preparations to ensure there is no food shortage in the districts for the next three months
কলকাতা: আগামী তিন মাসের জন্য জেলাগুলিতে যাতে কোনও খাদ্য ঘাটতি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিব মনোজ পন্থ কোনও জরুরি অবস্থা দেখা দিলে রাজ্য সরকারের আগাম সব ব্যবস্থা যেন তৈরি থাকে।রবিবার ভার্চুয়াল বৈঠক করে মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের প্রতি জেলায় কত খাদ্য মজুত আছে, তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে বিশেষ কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে।
প্রত্যন্ত এলাকা , দুর্গম এলাকাগুলিতে টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।সুন্দরবনের জলপথ এবং উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বিশেষ নির্দেশ হাসপাতালগুলোকে।আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় ঘাটতি না থাকে তার নির্দেশ।
বিস্তারিত আসছে…
