India Pakistan Tension: শেষমেশ আত্মসমর্পণ পাকিস্তানের! জয়সলমীরে ধ্বংস হচ্ছে একের পর এক পাক মিসাইল – Bengali News | India pakistan tension Pakistan finally surrenders! Pak missiles are being destroyed one after another in Jaisalmer
জয়সলমীরে পাক মিসাইল নিষ্ক্রিয়করণ Image Credit source: TV9 Bangla
সংঘর্ষ বিরতির কথা বলে ফের মিসাইল ছুড়েছে পাকিস্তান। তাই বেইমান পাকিস্তানকে ভরসা রাখছে না ভারত। পাকিস্তান এয়ারস্পেস খুললেও দিল্লি চূড়ান্ত সতর্ক। এখনও বন্ধ রাখা হয়েছে পশ্চিম ও উত্তর ভারতের ৩২ টি বিমানবন্দর। গত পাঁচ দিনের সংঘর্ষে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। প্রায় সব মিসাইল-ড্রোনই ধ্বংস করেছে ভারত। ভারতের দাবি, গুঁড়িয়ে গিয়েছে লস্কর ও জইশের সদর দফতর। ক্ষতিগ্রস্ত হয়েছে চিনের তৈরি পাক এয়ার ডিফেন্স। পাকিস্তান ২০২০ সালে পর্যন্ত অস্ত্র আমদানি করত চিনের কাছ থেকে। ২০২০-২০২৪, চার বছরের ৮১ শতাংশ অস্ত্র আমদানি করেছে চিনের কাছ থেকে।
পাঁচ দিনের সংঘর্ষের পর এবার সুর নরম পাকিস্তানের। গত শনিবার বিকেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। কিন্তু ঘণ্টা দেড়েকের মধ্যেই তা লঙ্ঘন করে পাকিস্তান।
