Operation Sindoor: যাও শেহবাজকে বলো...পাকিস্তানকে সিঁদুরের কিমত্ বোঝাতেই এই অপারেশনের নাম? - Bengali News | Operation Sindoor: In the name is India's message - 24 Ghanta Bangla News
Home

Operation Sindoor: যাও শেহবাজকে বলো…পাকিস্তানকে সিঁদুরের কিমত্ বোঝাতেই এই অপারেশনের নাম? – Bengali News | Operation Sindoor: In the name is India’s message

Spread the love

নয়াদিল্লি: নির্ভুল প্রত্যাঘাত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ভারতীয় সেনার এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। কেন এই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’?

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। নাম, পরিচয় জানার পরই গুলি চালানো হয়। ওই জঙ্গি হামলায় প্রাণ হারান নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মাত্র ৬ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। চোখের সামনে স্বামীকে হারান হিমাংশী নরওয়াল। হাতের মেহন্দি ওঠার আগেই সিঁথির সিঁদুর মুছে যায় তাঁর। কয়েকদিন পর স্বামীকে শ্রদ্ধার্ঘ জানানোর সময় তাঁর সিঁথি ফাঁকা ছিল।

কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ ও পল্লবী তাঁদের ছোট সন্তানকে নিয়ে পহেলগাঁওয়ে গিয়েছিলেন। জঙ্গিরা মঞ্জুনাথকে গুলি করে মারে। সেইসময় জঙ্গিদের পল্লবী বলেছিলেন, “তোমরা আমাকেও মেরে ফেল। কারণ তোমরা আমার স্বামীকেও মেরে ফেলেছ। তখন তাঁদের একজন জানায়,আমি তোমায় মারব না। এটা মোদীকে বলে দাও।”

এই খবরটিও পড়ুন

হিন্দু মহিলাদের কাছে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। আবার সিঁদুরের তিলক বীরত্বেরও প্রতীক। ভারতের যোদ্ধারা শত্রুকে নিধনে যাওয়ার সময় এই সিঁদুরের তিলক পরেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সেনার এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখার জন্য বলেন। সেইমতো এই অভিযানের নাম রাখা হয় অপারেশন সিঁদুর। এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখা নিয়ে নিহতদের পরিজনরা বলছেন, ভারতীয় সেনা মহিলাদের সম্মান জানাল। জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়ায়ও খুশি তাঁরা।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন, হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গি ঘাঁটি। কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ভারতীয় সেনা যেন জঙ্গিদের বার্তা দিল, যাও শেহবাজকে বলো…। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতীয় সেনার নির্ভুল প্রত্যাঘাতের পর ফুঁসছেন। ভারত অবশ্য স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তানের সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *