Higher Secondary School: বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, সবার আগে রেজাল্ট জানতে এখনই এই লিঙ্কে রেজিস্টার করে ফেলুন - Bengali News | WBCHSE Higher Secondary result to be out on 7th May, Wednesday, know how to check the result first - 24 Ghanta Bangla News
Home

Higher Secondary School: বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, সবার আগে রেজাল্ট জানতে এখনই এই লিঙ্কে রেজিস্টার করে ফেলুন – Bengali News | WBCHSE Higher Secondary result to be out on 7th May, Wednesday, know how to check the result first

Spread the love

কলকাতা: পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। আর ৭ মে, বুধবার প্রকাশ হতে চলেছে সেই পরীক্ষার ফল।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে বুধবার দুপুর ২টো থেকে। রেজাল্টও ডাউনলোড করা যাবে। তবে মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার।

যদি সবার আগে ফলাফল জানতে চান, তাহলে নীচের লিঙ্কে ক্লিক করে এখনই ফর্মটি ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করে সাবমিট করলে, বুধবার ফল প্রকাশের পর পড়ুয়াদের কাছে পৌঁছবে নোটিফিকেশন।

উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার। গতবারের তুলনায় সংখ্য়াটা অনেকটাই কম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *