PBKS vs LSG Playing XI IPL 2025: ছবির মতো ধরমশালায় পন্থদের পরীক্ষা, এক ধাপ ওঠার লক্ষ্যে শ্রেয়সরা – Bengali News | Punjab Kings Team Lucknow Super Giants Preview, Predicted Playing XI, Pitch, Weather Report IPL 2025
ধরমশালা স্টেডিয়াম। বিশ্বের অন্যতম সুন্দর। কিন্তু পরিস্থিতি একেবারেই সুন্দর নয় লখনউ সুপার জায়ান্টসের। রোজই পয়েন্ট টেবলে বদল হচ্ছে। চাপ বাড়ছে লখনউয়ের উপরও। ধরমশালা পঞ্জাব কিংসের দ্বিতীয় হোমগ্রাউন্ড। ঘরের মাঠ হলেও পঞ্জাবের কাছে অ্যাডভান্টেজ বলা যাচ্ছে না। পরিবেশ-পরিস্থিতির কথা ভাবলে পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের জন্য সমান। কিন্তু পয়েন্ট টেবল কিংবা পারফরম্যান্সের নিরিখে বেশ এগিয়ে পঞ্জাব কিংস।
লখনউ সুপার জায়ান্টস শিবিরে মূল সমস্যা তাদের ক্যাপ্টেন ঋষভ পন্থ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার, ক্যাপ্টেনও। তাঁকে ২৭ কোটিতে নিয়েছিল লখনউ। যদিও এ বারের আইপিএলে একটি মাত্র হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন উঠেছে। তেমনই তাঁর শট সিলেকশনও। এই ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে লখনউয়ের পক্ষেই সমস্যা।
পঞ্জাব কিংসের এখনও অবধি সব দুর্দান্ত কাটছে। তাদের দুই ওপেনার ফর্মে। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও রান করছেন। তেমনই মিডল-লোয়ার অর্ডারেও যথেষ্ট রশদ মজুত রয়েছে। তবে এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন বোলাররাই। লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব এবং পঞ্জাব শিবিরে অর্শদীপ সিংয়ের উপর বাড়তি নজর থাকবে। কিন্তু সব কিছুর মাঝে আলোচনায় ঋষভ পন্থই।
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, জশ ইংলিশ, মার্কো জানসেন, সূর্যাংশ শেড়গে, আজমতুল্লা ওমরজাই, হরপ্রীত ব্রার/জেভিয়ার বার্টলেট, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি, আবেশ খান, প্রিন্স যাদব