Kedarnath Dham: আর দিতে হবে না লম্বা লাইন! কেদারনাথ যাত্রার জন্য চালু হল অভিনব টোকেন সিস্টেম – Bengali News | Kedarnath Dham doors opened may 2, administrations arranged new Token system for pilgrims to avoid long que
ফুল দিয়ে সাজানো পালকিতে করে বাবা কেদারের বিগ্রহ রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠ থেকে পাঠানো হয় কেদারনাথ মন্দিরে। ডোলি যাত্রা শুরু হয় ওমকারেশ্বর মন্দির থেকে, যা শীতকালে বাবা কেদারনাথের পুজোর স্থান। যাঁরা কেদারনাথ ধামে পৌঁছাতে পারেন না, তাঁরা শীতকালে এই ওমকারেশ্বর মন্দিরে বাবা কেদারের দর্শন করতে পারেন।