Protest: 'জিন্দা লাশ হয়ে বেঁচে আছি... মেরে দিক আমাদের', হাজরা মোড়ে চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি - Bengali News | Protest of teachers whose job lost at Hazra more, kolkata on Monday - 24 Ghanta Bangla News
Home

Protest: ‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি… মেরে দিক আমাদের’, হাজরা মোড়ে চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি – Bengali News | Protest of teachers whose job lost at Hazra more, kolkata on Monday

Spread the love

বিক্ষোভে অসুস্থ অনেকেImage Credit source: TV9 Bangla

কলকাতা: চাকরিহারাদের বিক্ষোভে আবারও অবরুদ্ধ শহর। ডিআই অফিস থেকে পাঠানো নামের তালিকায় কেন নাম নেই! এই প্রশ্ন তুলে পথে নামলেন চাকরিহারাদের একাংশ। সোমবার স্কুল সার্ভিস কমিশনের দফতর তথা আচার্য সদন থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। আটকে দেয় পুলিশ।

এদিন রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন অনেকে।

সম্প্রতি আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলি থেকে। সেখানে যাঁদের নাম আছে, তাঁদের স্কুলে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম সেখানে নেই। সেই কারণেই এদিনের এই প্রতিবাদ কর্মসূচি।

চাকরিহারারা বলতে থাকেন, “শিক্ষা দফতর তো কিছু করছে না। তাই আমরা দিদির কাছে যেতে চাই। আমরা তো জিন্দা লাশ হয়ে আছি। মেরে ফেলুক আমাদের। গুলি করে দিক।”

রাস্তায় চাকরিহারারা অনেকেই বসে পড়েন, স্লোগান দিতে শুরু করেন। এরপর পুলিশ গিয়ে একে একে চাকরিহারাদের তুলে নিয়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *