Pakistan Stock Market: ভারতের পাল্টা আঘাত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তান! - Bengali News | Pakistan Stock Market Fall After India's Action Taken After Pahalgam Terror Attack - 24 Ghanta Bangla News
Home

Pakistan Stock Market: ভারতের পাল্টা আঘাত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তান! – Bengali News | Pakistan Stock Market Fall After India’s Action Taken After Pahalgam Terror Attack

Spread the love

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ পর্যটকের। তারপরই ২৩ এপ্রিল বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে ভারত। ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয় নিজের দেশের ফেরত যাওয়ার জন্য। আর এই সবের প্রভাব পড়েছে পাকিস্তানের শেয়ার বাজারে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার দিনের শুরুতেই পাকিস্তানের বেঞ্চমার্ক সূচক কেএসই ১০০ পড়েছে ১,০৮৬ পয়েন্ট। চেজ সিকিওরিটিজের রিসার্চ ডাইরেক্টর ইউসুফ এম. ফারুখ বলছেন, “ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আর তাতেই পড়েছে পাকিস্তানের বাজার।”

আমেরিকান ক্রেডিট রেটিং সংস্থা ফিচ জানিয়েছে, এই বছরের জুন মাসের মধ্যে ডলারের দাম পৌঁছে যাবে ২৮৫ পাকিস্তানি রুপিতে। আর বর্তমান অর্থবর্ষ শেষ হতে হতেই আরও বাড়বে ডলারের দাম। আরও খাদের কিনারায় পৌঁছে যাবে পাকিস্তানের অর্থনীতি।

পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করেছে। আর তারপরই, সে দেশের ন্যাশনাল সিকিওরিটি কমিটি এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য একটি বৈঠকে বসে।

টপলাইন সিকিওরিটিজের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ সোহেল বলছেন, বর্তমান পরিস্থিতি বাজারের উপর প্রভাব পড়ছে। যদিও, আগেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF পাকিস্তানের দুর্বল অর্থনৈতিক বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। তাদের ঘোষণা অনুযায়ী ২.৬ শতাংশ বৃদ্ধির কথা সে দেশের অর্থনীতির।

This content contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some readers. Readers discretion is advised.
We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *