SRH vs MI Confirmed Playing XI, IPL 2025: টস জিতল মুম্বই; কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বার্তা দুই ক্যাপ্টেনের - Bengali News | IPL 2025 Confirmed Playing XI SRH vs MI today IPL match Sunrisers Hyderabad vs Mumbai Indians Match 41 In Bengali - 24 Ghanta Bangla News
Home

SRH vs MI Confirmed Playing XI, IPL 2025: টস জিতল মুম্বই; কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বার্তা দুই ক্যাপ্টেনের – Bengali News | IPL 2025 Confirmed Playing XI SRH vs MI today IPL match Sunrisers Hyderabad vs Mumbai Indians Match 41 In Bengali

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দেশ জুড়েই শোকের আবহ। এমন পরিস্থিতি ম্যাচে কোনও বিনোদন নয়, শুধুই একটা ম্যাচ হবে, টসের আগে সঞ্চালক হর্ষ ভোগলে এমন মন্তব্যই করেন। আগেই ঠিক হয়েছিল, দু-দলের প্লেয়াররাই কালো আর্মব্যান্ড পরে নামবেন। টসে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার পাশাপাশি সানরাইজার্সে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সও কালো ব্যান্ড পরে এসেছেন। টসের পরই দুই ক্যাপ্টেনের বড় বার্তা।

হায়দরাবাদের মাঠে টস জিতলেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। রান তাড়ার সিদ্ধান্ত। হার্দিক টস জিততেই বিশাল গর্জন গ্যালারিতে। মুম্বই ক্য়াপ্টেন বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। একটা পরিষ্কার বার্তা দিতে চাই। যারা এমনটা করেছেন আমি বলব, কাপুরুষের মতো আচরণ।’ সঞ্চালক তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, ‘আমরা সকলেই শোকের আবহে রয়েছি। আমরা খেলব, তবে এটা শুধুই একটা ম্যাচ হবে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কাশ্মীরের এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে শোকবার্তা দিয়েছেন। সানরাইজার্সের অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স বলেন, ‘হদয়বিদায়ক ঘটনা। আমি শুধু সানরাইজার্সে খেলি বলেই নয়, প্রত্যেক অস্ট্রেলিয়ানের তরফে নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আমরা অজি প্লেয়াররা ভারতে প্রচুর সম্মান পাই। আমাদের কাছেও এই ঘটনা চূড়ান্ত অস্বস্তিকর।’

মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে বোলিং করবে। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন রোহিত শর্মা। বোলিংয়ে সুযোগ দেওয়া হল বাঁ হাতি রিস্ট স্পিনার বিগ্নেশ পুথুরকে। অন্যদিকে, মহম্মদ সামিকে ইমপ্যাক্ট প্লেয়ার তালিকায় রেখেছে সানরাইজার্স। ফলে বোলিংয়ের সময় সামি নাকি রাহুল চাহার, এই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি, ঈশান মালিঙ্গা

ইমপ্যাক্ট অপশন- অভিনব মনোহর, সচিন বেবি, মহম্মদ সামি, রাহুল চাহার, উইয়ান মুল্ডার

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর

ইমপ্যাক্ট অপশন- রোহিত শর্মা, করবিন বশ, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, সত্যনারায়ণ রাজু

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *