Sukanta Majumdar: দোকানে দোকানে 'চাঁদা' চাইছিলেন, সুকান্তকে টেনে ভ্যানে তুলল পুলিশ - Bengali News | Police detain BJP state president Sukanta Majumdar from Hazra - 24 Ghanta Bangla News
Home

Sukanta Majumdar: দোকানে দোকানে ‘চাঁদা’ চাইছিলেন, সুকান্তকে টেনে ভ্যানে তুলল পুলিশ – Bengali News | Police detain BJP state president Sukanta Majumdar from Hazra

Spread the love

আটক করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে

কলকাতা: হাজরা মোড়ে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুমতি নেই জানিয়ে সুকান্তদের আটকাল পুলিশ। সুকান্ত ও বিজেপির নেতা-কর্মীদের আটক করা হল। সুকান্তকে টেনে ভ্যানে তোলা হল।

মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের জন্য হাজরা মোড়ে দোকানে দোকানে ‘চাঁদা’ চাইছিলেন সুকান্ত ও বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল ‘ঘরছাড়াদের জন্য ভিক্ষাপাত্র’। রাস্তায় বিজেপির রাজ্য সভাপতিকে আটকায় পুলিশ। কেন তাঁদের আটকানো হল, তা জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত।

পুলিশকে তিনি বলেন, “এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। রাস্তা ব্লক করছি না। দোকানে দোকানে গিয়ে টাকা চাইছি। কোনও মিছিল করছি না।” তবে সুকান্তর যুক্তি মানতে চায়নি পুলিশ। তারা জানিয়ে দেয়, বিনা অনুমতিতে এভাবে রাস্তা আটকাতে পারেন না তাঁরা। এটা বেআইনি জমায়েত।

এই খবরটিও পড়ুন

বিজেপির মহিলা কর্মীদেরও আটক করা হয়

সুকান্তের যুক্তি না মেনে তাঁদের ভ্যানে তোলা হয়। সুকান্ত বলেন, “পুলিশ বেআইনি কাজ করছে।” বিজেপির মহিলা কর্মী-সমর্থকদেরও ভ্যানে তোলা হয়। মহিলা বিজেপি কর্মীরা বলেন, “মুর্শিদাবাদের ঘরছাড়াদের জন্য আমরা শুধু চাঁদা চাইতে এসেছিলাম। পুলিশ সেটাও করতে দিল না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *