মাঝরাতে BJP নেতার বাড়িতে পাথর হামলা, ‘বের হলেই শেষ করে দেব’ হুমকি দুষ্কৃতীদের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মাঝরাতে BJP নেতার বাড়িতে পাথর হামলা, ‘বের হলেই শেষ করে দেব’ হুমকি দুষ্কৃতীদের, বাংলার মুখ

Spread the love

রাতের অন্ধকারে বিজেপির জেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠল। যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়াদ্দারের বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীরা পাথর ছুড়ে হামলা চালায় বলে অভিযোগ। যদিও ঘটনায় কেউ আহত হনন, তবে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি নেতা এবং তাঁর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। (আরও পড়ুন: ‘ওয়াকফ তো অজুহাত মাত্র, উদ্দেশ্য কাফেরদের নির্মূল করা’, বিস্ফোরক BJP MLA)

আরও পড়ুন: বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বাকে মারধর করল বিজেপি, নন্দীগ্রামে আক্রান্ত দুই মহিলা

জানা গিয়েছে, মনোরঞ্জনের বাড়ি সোনারপুর থানার রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায়। তাঁর অভিযোগ, রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় মধ্যরাত নাগাদ তাঁর বাড়িতে পরপর বেশ কয়েকটি পাথর ছোড়ে দুষ্কৃতীরা। যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? তা নিশ্চিতভাবে বলতে পারেননি বিজেপি নেতা। তাঁর অভিযোগ, সব মিলিয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে ১০টি পাথর ছোড়া হয়েছে। কেউ আঘাত না পেলেও বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। বাড়ির দেওয়ালের একাধিক জায়গায় পাথর মারার দাগ রয়েছে। এমনকী পাথর এসে ঢুকেছে বেডরুমেও। যদিও ওই ঘরে কেউ না খাকায় আহত হননি। ঘটনায় রাতেই তিনি সোনারপুর থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। (আরও পড়ুন: ঘরছাড়ারা ফিরেছে, দাবি কল্যাণের, মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে বড় নির্দেশ HC-র)

বিজেপির জেলা সভাপতি জানান, রাত দুটো থেকে আড়াইটা নাগাদ এই হামলা চালানো হয়েছে। বিকট আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় তাঁদের। তিনি বলেন, ‘পাথর ছোড়ার সময় একটা চিৎকার শুনতে পেয়েছিলাম যে বের হলে শেষ করে দেব। তবে পরে আর কাউকে দেখা যায়নি।’

আরও পড়ুন: দিলীপ ঘোষের বাড়িতে তাবড় BJP নেতারা, বিয়ে নিয়ে ‘বিতর্ক’ প্রসঙ্গে সুকান্ত বললেন…

যদিও এই ঘটনায় নির্দিষ্টভাবে কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ জানাননি বিজেপি নেতা। তবে এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন স্থানীয় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। তিনি বলেন, ‘তৃণমূলের কোনও কর্মী সমর্থক এই কাজ করবেন না। তা নিয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত। তবে সম্প্রতি বিজেপির সাংগঠনিক রদবদল হয়েছে। তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। তাঁদের মধ্যেই কেউ এই কাজ করে থাকতে পারে।’ যদিও এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা রয়েছে তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *