'বাংলায় তালিবানি শাসন চলছে', যোগ্যদের বেতনের দাবি জানাল বিজেপি - Bengali News | BJP Attacks Mamata banerjee & TMC over SSC Recruitment Scam - 24 Ghanta Bangla News
Home

‘বাংলায় তালিবানি শাসন চলছে’, যোগ্যদের বেতনের দাবি জানাল বিজেপি – Bengali News | BJP Attacks Mamata banerjee & TMC over SSC Recruitment Scam

Spread the love

সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র।Image Credit source: ANI

নয়া দিল্লি: ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল। নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছে। বাতিল করা হয়েছে ২০১৬ সালের স্কুল শিক্ষা কমিশনের সম্পূর্ণ প্যানেল। রাজ্যের এই দুর্নীতি এবং ২৬ হাজার চাকরিহারাদের পাশে দাঁড়িয়েই এ দিন বিজেপির তরফে নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র।

  1. ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। সেই সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, শান্তনু কুণ্ডু, কুন্তল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমো কতজন দেখেছেন, জানি না। সেখানে গার্জিয়ান ও রিলেটিভের জায়গায়, কার নির্দেশে তিনি কার করেন, সেখানে লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবুন ওর পথপ্রদর্শক, অভিভাবক, আত্মীয় মমতা বন্দ্যোপাধ্যায়। যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকেন, তবে তার পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাবেন না।
  2. সম্বিত পাত্র বলেন, “বাংলায় একনায়কতন্ত্র চলছে। তালিবানি শাসন চলছে। এই তালিবানি শাসনের বিরুদ্ধে বাংলার জনতাকে একজোট হতে হবে।”
  3. সুপ্রিম কোর্টের রায় পড়ে তিনি বলেন, “প্রতারণা হয়েছে। কীসের বৈধতা- বিশ্বাসযোগ্যতা? মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গিয়েছে। এটা বিজেপ বলছে না। সুপ্রিম কোর্ট বলছে। হাইকোর্ট ঠিক বলেছে। ২৩-২৪ লাখ যুবক-যুবতী আবেদন করেছিল। প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল।”
  4. সম্বিত পাত্র বলেন, “রাজ্যে  সিবিআই ঢুকতে দেওয়া হবে না। আমরা বুক ফুলিয়ে ডাকাতি করব। গতকাল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় দিয়েছে। এর আগে হাইকোর্ট যখন রায় দিয়েছিল, তখন ১২৬ জন আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই আর্জি নিয়ে যে হাইকোর্টের নির্দেশকে যেন খারিজ করে দেওয়া হয়। এর মধ্যে একজন আবেদনকারী পশ্চিমবঙ্গ সরকারও ছিল। সরকার তখন বলেছিল, হাইকোর্ট ভুল সিদ্ধান্ত নিয়েছে, হাইকোর্ট শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। গতকাল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় দিয়েছে। “

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *