TMC: ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরেরদিনই আচমকা বৈঠকে ৩ ‘হেভিওয়েট’ - 24 Ghanta Bangla News
Home

TMC: ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরেরদিনই আচমকা বৈঠকে ৩ ‘হেভিওয়েট’

Spread the love

TMC: ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরেরদিনই আচমকা বৈঠকে ৩ ‘হেভিওয়েট’

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এক লহমায় চাকরি চলে গিয়েছে ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তড়িঘড়ি বৈঠকে বসলেন রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রী। শুক্রবার দক্ষিণ কলকাতায় তিন মন্ত্রী বৈঠকে বসেছেন বলে সূত্রের খবর।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও রয়েছেন জেলে। নিয়োগ মামলায় সেই ধাক্কা খাওয়া শুরু রাজ্যের। এরপর একে একে একাধিক নাম সামনে এসেছে। বর্তমানে তাঁদের মধ্যে অনেকেই জামিনে মুক্ত হয়েছেন। তবে বৃহস্পতিবারের রায়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছে রাজ্য। ইতিমধ্যেই কলকাতা থেকে জেলায় শুরু হয়েছে বিরোধীদের বিক্ষোভ। এই আবহেই বৈঠকে বসলেন তিন মন্ত্রী।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *