LSG vs PBKS Live Score, IPL 2025: মুসকুরাইয়ে, আপ হ্যায়…, লখনউয়ে পন্থ বনাম শ্রেয়স; নজর রাখুন আপডেটে – Bengali News | LSG vs PBKS Live Score today IPL 2025 match scorecard Lucknow Super Giants vs Punjab Kings Match 13 In Bengali
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মরসুমের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। এবারের আইপিএলে দুটি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থরা। দুটোই অ্যাওয়ে ম্যাচ। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মাঠে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। ঘরের মাঠের সমর্থকদের সামনে প্রত্যাশার চাপ নিয়েই নামছেন পন্থরা। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। তারাও জয় দিয়ে অভিযান শুরু করেছে। আইপিএলের সমস্ত ভেনুর মধ্যে একানা স্টেডিয়ামকে বোলারদের বন্ধু বলা যায়। সেখানে একঝাঁক তারকা ক্রিকেটার নামছেন। আইপিএলে (IPL) আজ লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।