এটাই আমাদের সংস্কৃতি, প্রকাশ্যে TMC MPকে প্রণাম করে বললেন হাসপাতাল সুপার মিজানুর - 24 Ghanta Bangla News
Home

এটাই আমাদের সংস্কৃতি, প্রকাশ্যে TMC MPকে প্রণাম করে বললেন হাসপাতাল সুপার মিজানুর

Spread the love

হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের শিলান্যাস অনুষ্ঠানে তৃণমূল সাংসদকে প্রকাশ্যে প্রণাম করলেন হাসপাতালের সুপার। বুধবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনার ভিডিয়ো প্রকাশ করে তৃণমূল ও সুপারকে তীব্র আক্রমণ করেছেন ব্যাকারপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও সুপার মিজানুর ইসলাম বলেন, এটাই আমাদের দেশের সংস্কৃতি।

বুধবার ছিল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের স্মার্ট ওপিডি প্রকল্পের শিল্যান্যাস। সরকারি অনুষ্ঠানের সেই মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকসহ তিন কেন্দ্রের বিধায়ক। সেই মঞ্চেই সাংসদ পার্থ ভৌমিককে সম্বর্ধনা জানাতে গিয়ে তাঁর পা ছুয়ে প্রণাম করতে দেখা যায় হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলামকে।

সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক শোরগোল। প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, ‘রাজ্যজুড়ে জাল ওষুধের কারবার রমরমিয়ে চলছে। ভাটপাড়া হাসপাতালের সুপার ও সাংসদ কে প্রণাম করে সেই রাস্তাতেই এগোচ্ছেন।

মিজানুর ইসলাম বলেন, ‘এটা আমাদের বাংলার সংস্কৃতি। গুরুজনদের প্রণাম করাই ছোটদের কাজ। পার্থ ভৌমিক আমার গুরুজন। আমি তাকেঁ প্রণাম করে কোন ভুল কাজ করিনি বলে আমি মনে করি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *