বাবা হলেন রাহুল, আথিয়ার কোল জুড়ে ছেলে এল না মেয়ে? - Bengali News | Kl rahul and athiya shetty blessed with a baby girl - 24 Ghanta Bangla News
Home

বাবা হলেন রাহুল, আথিয়ার কোল জুড়ে ছেলে এল না মেয়ে? – Bengali News | Kl rahul and athiya shetty blessed with a baby girl

Spread the love

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লোকেশ রাহুল। কয়েকদিন বিশ্রাম নিয়েই আইপিএলে নামার কথা ছিল। গত মরশুম পর্যন্ত তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন। এবার দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। প্রাক্তন দলের বিরুদ্ধেই আইপিএল অভিযান শুরুর কথা ছিল রাহুলের। বিশাখাপত্তনমে টিমের সদস্যদের সঙ্গে প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু ম্যাচের ঠিক আগেই জানানো হয়, লোকেশ রাহুল খেলতে পারছেন না। ‘ব্যক্তিগত’ কারণে একদিন আগেই বিশাখাপত্তনম ছেড়েছিলেন রাহুল। তখন থেকেই অপেক্ষা ‘সুখবর’। একদিকে দিল্লি ক্য়াপিটালস যখন ম্যাচ খেলছে ঠিক তখনই রাহুলের সংসারে এল নতুন সদস্য। ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ও রাহুলপত্নী আথিয়া শেট্টি। রাহুল-আথিয়ার সংসারে এল লক্ষ্মী। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *