Calcutta High Court: ধোপা সম্প্রদায়ের মানুষদের ঢুকতে বাধা! গাজনে পুলিশ-কোর্টের নজরদারি, নির্দেশ হাইকোর্টের - Bengali News | Calcutta high court asks force to be deployed at temple during gajan in Nadia - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: ধোপা সম্প্রদায়ের মানুষদের ঢুকতে বাধা! গাজনে পুলিশ-কোর্টের নজরদারি, নির্দেশ হাইকোর্টের – Bengali News | Calcutta high court asks force to be deployed at temple during gajan in Nadia

Spread the love

কলকাতা: নদিয়ার গাজন উৎসবে নজরদারির দায়িত্ব এবার জেলা জজকে দিল কলকাতা হাইকোর্ট। এখন থেকে উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতি তিন দিন অন্তর জেলা জজকে রিপোর্ট দেবেন কালীগঞ্জ থানার ওসি। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

নদিয়ার কালীগঞ্জের একটি শিব মন্দির ঘিরে অভিযোগ ছিল, সেখানে তফশিলি জাতির লোকদের প্রবেশ করতে দেওয়া হয় না। অবশেষে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সেখানে পুজো দেন তফশিলি জাতির মানুষজন। প্রায় সাত পুরুষ পর রীতি ভেঙে পুজো দেওয়ার সুযোগ পান তাঁরা। সামনেই গাজন উৎসব রয়েছে। আর তাতে অংশ নিতে চান তাঁরা। তাই এবার নিরাপত্তার ব্যবস্থা করল আদালত।

যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, সে ক্ষেত্রে জেলা জজ সরাসরি জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেবেন পদক্ষেপ করার জন্য। প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার নির্দেশ দেবেন জেলা জজ। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘এমনিতে জেলা জজদের কথা শোনেননা পুলিশ সুপাররা।’

স্থানীয় শিবমন্দিরে ঢোকা এবং গাজনে অংশগ্রহণের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বৈরামপুরের রজক বা ধোপা সম্প্রদায়ের মানুষরা। প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যে সমস্যা কেটে গিয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে রাজ্যের তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *