IPL New Rule: আইপিএলে রাতের ম্যাচে বোলারদের বাড়তি সুবিধা! 'বল বদল'-এ নতুন নিয়ম আনল বোর্ড - Bengali News | BCCI introduce second ball rule in IPL 2025, that will available after 11th over of a night match - 24 Ghanta Bangla News
Home

IPL New Rule: আইপিএলে রাতের ম্যাচে বোলারদের বাড়তি সুবিধা! ‘বল বদল’-এ নতুন নিয়ম আনল বোর্ড – Bengali News | BCCI introduce second ball rule in IPL 2025, that will available after 11th over of a night match

Spread the love

আইপিএলে রাতের ম্যাচে বোলারদের বাড়তি সুবিধা! ‘বল বদল’-এ নতুন নিয়ম আনল বোর্ডImage Credit source: BCCI

কলকাতা: পঁচিশের আইপিএলের (IPL) বোধন হওয়ার আগে বেশ কয়েকটি নতুন নিয়ম আনল বিসিসিআই (BCCI)। এ বার থেকে আইপিএলে দ্বিতীয় বলের ব্যবহার চালু হতে চলেছে। রাতের ম্যাচে শিশিরের প্রভাবের কথা মাথায় রেখেই বোর্ড এই দ্বিতীয় বল নিয়ম চালু করছে। বিষয়টা ঠিক কী? জেনে নেওয়া যাক বিস্তারিত।

আসলে আইপিএলে রাতের দিকের ম্যাচে যে টিম দ্বিতীয় ইনিংসে বল করে, সেই দলের বোলাররা শিশিরের জন্য অসুবিধায় পড়েন। এ বার দুটো টিমকেই সমান সুবিধা দেওয়ার কথা ভাবছে বোর্ড। তাই যে টিম রাতের দিকের ম্যাচে বল করবে, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে, তারা নতুন বল ব্যবহার করার সুযোগ পাবে। যদিও সেক্ষেত্রে থাকছে এক নিয়ম। জানা গিয়েছে যে, দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর আম্পায়ারের বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশিরের প্রভাব থাকে, তা হলে সেই সময় বোলিং করা দল নতুন বল ব্যবহার করার অনুমতি পাবে।

এই খবরটিও পড়ুন

বোর্ডের এক কর্তা বলেছেন, “এটা কোনও নিয়ম পরিবর্তন নয়। এটা শুধু এই বছরের জন্য দল এবং আম্পায়ারদের মধ্যে একটি বোঝাপড়ার ফসল। পরিবর্ত হিসেবে যে বল দেওয়া হবে, সেটি ক্ষয়ে যাওয়া বলই হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *