Bizarre: একই খাটে শুয়ে ছিল যুগল, পোষা কুকুরটা উড়ে গিয়ে যা করল... - Bengali News | Pet pibull shoots owner while he was in bed with girlfriend - 24 Ghanta Bangla News
Home

Bizarre: একই খাটে শুয়ে ছিল যুগল, পোষা কুকুরটা উড়ে গিয়ে যা করল… – Bengali News | Pet pibull shoots owner while he was in bed with girlfriend

Spread the love

এমনিতে কুকুর প্রভু ভক্ত হিসাবেই পরিচিত। নিজের মালিককে বিপদের হাত থেকে রক্ষা করতে প্রাণ দিতেও পরোয়া করে না এই পোষ্য। কুকুরদের মধ্যেও জার্মাণ শেপার্ড বা পিটবুল প্রজাতির আনুগত্য আরও বেশি বলেই পরিচিত। কিন্তু সেই প্রিয় পোষ্য আপনার উপরে গুলিও চালাতে পারেন, ভেবেছেন কখনও? এমনটাই ঘটেছে টেনেসির মেমফিস শহরে। কী ঘটেছিল?

সোমবার প্রায় ভোর ৪টের নাগাদ হুইটনি অ্যাভিনিউয়ের ৭০০ ব্লক থেকে একটি ফোন আসে মেমফিস পুলিশ ডিপার্টমেন্টে। জানা যায়, নিজের মালিকের উপরে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে দিয়েছে তারই প্রিয় পোষ্য পিটবুল। কিন্তু একটা কুকুর কী ভাবে গুলি চালালো?

আহত মালিক জেরাল্ড কার্কউড, পুলিশকে জানান সোমবার ওই সময় নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে বিছানায় শুয়ে ছিলেন তিনি। সেই সময় তাঁর পোষ্য ওরিয়ো খেলার ছলেই বিছানায় ঝাঁপিয়ে পড়ে। নিজের স্বভাবশতই সেই কাজ করেছিল ওরিয়ো। কিন্তু সেখানেই রাখা ছিল একটি আগ্নেয়াস্ত্র। ওরিয়ো ঝাঁপিয়ে সেই আগ্নেয়াস্ত্রর উপর পড়তেই বেকায়দায় গুলি চলে যায় সেই আগ্নেয়াস্ত্রটি থেকে। আহত কার্কউডের বাঁ দিকে উপরের থাইতে লাগে গুলিটি।

তদন্তকারীরা জানান ওই কুকুরের থাবা ট্রিগার গার্ডে আটকে গিয়ে ঘটে এই বিপত্তি। ঘরের মেঝেতে ফাঁকা শেলের আবরণ খুঁজে পাওয়া গিয়েছে।

পুলিশ ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত আঘাত’ হিসেবে নথিবদ্ধ করেছে। আহত কার্কউডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কার্কউডের গার্লফ্রেন্ড, বিভিন্ন সংবাদ সংস্থাকে জানায়, ওরিয়ো স্বভাবগত ভাবে খেলতে, আশেপাশের জিনিসের উপর ঝাঁপাতে ভালবাসে। গুলি চলার পরে বন্দুক নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বান্ধবী। তিনি বলেন, “এরপর থেকে বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, সেফটি লক অন করে রাখতে হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *