BSF: গরু পাচার করতে যাচ্ছিল, বুঝিয়ে দিল BSF – Bengali News | BSF stopped cow smuggling in coochbehar west bengal
গরু পাচার রুখল বিএসএফImage Credit source: Tv9 Bangla
জলপাইগুড়ি: অনুপ্রবেশকারী ও পাচারকারীদের দৌরাত্ম যেন কিছুতেই থামছে না। ভারত-বাংলাদেশ সম্পর্কের অচল অবস্থার মধ্যেও বন্ধ হয়নি চোরাচালান। এবার গরু পাচারের অভিযোগে BSF-এর জালে আটক এক ভারতীয় গরু পাচারকারী। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের খালপাড়া ও ডাঙ্গাপাড়া BOP-এর মাঝামাঝি আন্তর্জাতিক কাঁটাতারের কাছে।
জানা গিয়েছে, দু’টি গরু সহ এক পাচারকারীকে আটক করে BSF এর ১৫নং ব্যাটেলিয়নের জওয়ানরা। জানা গিয়েছে, পালাতে গিয়ে পায়ে চোট পায় ওই পাচারকারী। চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে। এখন সেখানেই চিকিৎসাধীন। BSF সূত্রের খবর,ধৃত ওই পাচারকারীর নাম রুবেল হক সরকার (২৮)। তাঁর বাড়ি কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের চৌতির মোড় এলাকায়।
উল্লেখ্য, এ দিকে, আজ আবার মুর্শিদাবাদ সীমান্তে বড় উদ্যোগ নিল রাজ্য। জমি জট কাটিয়ে সীমান্তে তৈরি হচ্ছে রাস্তা। বিএসএফ (BSF)-এর জন্য এই রাস্তা তৈরি হচ্ছে। সীমান্তে যাতে জওয়ানরা সুষ্ঠভাবে যাতায়াত করতে পারেন তার জন্য এই রাস্তা। শুধু তাই নয়, জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করতেও এই জমি দিল রাজ্যের ভূমি দফতর।
