Premanand Maharaj: বন্ধ পদযাত্রা, পাওয়া যাবে না প্রেমানন্দ মহারাজের দর্শনও! হঠাৎ কী হল? - Bengali News | The procession is closed, devotees will not even get to see Premanand Maharaj - 24 Ghanta Bangla News
Home

Premanand Maharaj: বন্ধ পদযাত্রা, পাওয়া যাবে না প্রেমানন্দ মহারাজের দর্শনও! হঠাৎ কী হল? – Bengali News | The procession is closed, devotees will not even get to see Premanand Maharaj

Spread the love

এমনিতে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। প্রতিদিন তাঁকে ভোরবেলা একবার চোখের দেখা দেখার জন্য অপেক্ষায় থাকেন শয়ে শয়ে ভক্ত। তিনি হলেন প্রেমানন্দ মহারাজ। গোটা ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর ভক্তকূল।

প্রেমানন্দ মহারাজের সাক্ষাৎ পেতে, তার কথা শুনতে, প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভিড় জমান তাঁর দরবারে। কিন্তু হোলির আগে মহারাজের ভক্তদের জন্য এল দুঃখের খবর।

হোলি পর্যন্ত দেখা মিলবে না প্রেমানন্দ মহারাজের। তিনি আর ভক্তদের দর্শন দেবেন না। কয়েকদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে তাঁর পদযাত্রাও। পবিত্র হোলি উৎসবের সময় সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

প্রেমানন্দ মহারাজ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ভজন মার্গ অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। হোলি উপলক্ষে রাস্তায় প্রচুর ভিড় থাকে। এমন পরিস্থিতিতে, প্রেমানন্দ মহারাজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০-১৪ মার্চ অবধি বন্ধ থাকবে পদযাত্রা এবং মহারাজের দর্শন। ভক্তদের এই সময় না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বৃন্দাবনে হোলি উৎসব গোটা বিশ্ব বিখ্যাত। অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয় সেই উৎসব। ১০ মার্চ, পালিত হবে রঙভারী একাদশী। এই দিন লক্ষ লক্ষ ভক্ত ঠাকুর বাঁকে বিহারীর দর্শন পেতে এবং ব্রজে হোলি খেলতে বৃন্দাবনে আসেন। এমন পরিস্থিতিতে প্রেমানন্দ মহারাজের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *