বিজ্ঞান চর্চায় তাক লাগাচ্ছে দেশের মেয়েরা, প্রধানমন্ত্রীর X হ্যান্ডেল থেকে এল বিশেষ বার্তা - Bengali News | Indian Women took Control of PM Narendra Modi's X Handle, Post this About Nuclear & Space Science - 24 Ghanta Bangla News
Home

বিজ্ঞান চর্চায় তাক লাগাচ্ছে দেশের মেয়েরা, প্রধানমন্ত্রীর X হ্যান্ডেল থেকে এল বিশেষ বার্তা – Bengali News | Indian Women took Control of PM Narendra Modi’s X Handle, Post this About Nuclear & Space Science

Spread the love

নয়া দিল্লি: আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় চমক। তাঁর এক্স হ্যান্ডেলের নিয়ন্ত্রণ আজ দেশের নারীদের হাতে। তাঁরা প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই দিলেন বিশেষ বার্তা। নারী ক্ষমতায়ন, পারমাণবিক প্রযুক্তি, স্পেস প্রযুক্তির নানা অজানা দিক তুলে ধরলেন তারা।

নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর এক্স হ্য়ান্ডেল থেকে আজ পোস্ট করেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট এলিনা মিশ্র ও স্পেস সায়েন্টিস্ট শিল্পী সোনি। তারা বলেন যে ভারত এখন বিজ্ঞানচর্চার পীঠস্থান এবং আরও মহিলাদের বিজ্ঞান ও গবেষণায় সামিল হতে আহ্বান করেন।

পরমাণু টেকনোলজির মতো ক্ষেত্রে মহিলাদের কাজের এত সুযোগ থাকবে, তা অকল্পনীয় ছিল। তবে মহিলাদের অংশগ্রহণ এবং মহাকাশ গবেষণাক্ষেত্রের বিপুল বিস্তার ভারতকে উদ্ভাবন ও গবেষণার পীঠস্থান করে তুলেছে।

ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা এলিনা মিশ্র। তিনি লিখেছেন যে তাঁর পারিবারিক শিক্ষাই  বিজ্ঞান শেখার আদর্শ পরিবেশ তৈরি করেছিল। বাবার থেকেই অনুপ্রাণিত হন এলিনা। বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হয় সেখান থেকেই। সেই স্বপ্ন পূরণ হয় মুম্বইয়ের ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে যখন সিলেক্ট হন। ইলেকট্রোম্যাগনেটিজম, অ্যাক্সিলেটর ফিজিক্স ও টেকনোলজি নিয়ে কাজ করেন তিনি।

ইন্ডিয়ান ইন্সটিটিউট ফার্মিলাব কোলাবরেশনের অধীনে কোয়াড্রুপোল ম্যাগনেট ও বিম স্টিয়ারিম ডাইপোল করেক্টর ম্য়াগনেট তৈরি করেন শিকাগোর ল্যাবরেটরিতে।  বর্তমানে মেডিক্যাল ক্ষেত্রে এই প্রযুক্তি ব্য়বহার করা হয়।

অন্যদিকে শিল্পী সোনি যুক্ত ইসরোর সঙ্গে। মধ্য প্রদেশের সাগর জেলার বাসিন্দা শিল্পী অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। ছোটবেলা থেকেই তাঁর বিভিন্ন জিনিস শেখার প্রতি আগ্রহ ছিল। কর্মজীবনের শুরু হয়েছিল ডিআরডিও থেকে। এরপর তাঁর স্বপ্নপূরণ হয় যখন ইসরোয় চাকরি পান। আরএফ ও মাইক্রোওয়েভ সাবসিস্টেম টেকনোলজির ডিজাইন, ডেভেলপমেন্টে কাজ করেছেন তিনি। ইসরোয় বিপুল কাজের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *