Recharge: পকেটে ২০০ টাকার বেশি নেই! কোন কোন প্ল্যানে রিচার্জ করলে লাভবান হবেন – Bengali News | Jio, airtel or vodafone, know the recharge plan under 200 rupees
নয়া দিল্লি: মাত্র ২০০ টাকাতেই রয়েছে একগুচ্ছ রিচার্জ প্ল্যান। আনলিমিটেড কথা বলা থেকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ,সবই পাবেন এই সব প্ল্যানে। জিও, এয়ারটেল এবং বিএসএনএল-এর এই পরিকল্পনাগুলি খুবই সাশ্রয়ী।
BSNL-এর ১০৮ টাকার প্রিপেইড প্ল্যান
প্ল্যানের মেয়াদ – ২৮ দিন। এতে পাওয়া যায় আনলিমিটেড কলিং ও দিনে ১ জিবি করে ডেটা।
BSNL-এর ১৫৩ টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ ২৬ দিন। আনলিমিটেড কলিং, মোট ২৬ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যায় এই প্ল্যানে।
বিএসএনএলের ১৯৭ টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ ৭০ দিন। এতে প্রথম ১৫ দিনে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস করা যায়। পরবর্তী ১৫ দিনে কল, ডেটা এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে না। সিমটি ৭০ দিন সক্রিয় থাকবে।
বিএসএনএলের ১৯৯ টাকার প্ল্যান
প্ল্যানের মেয়াদ – ৩০ দিন। এতে আনলিমিটেড কলিং, দৈনিক ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়া দৈনিক ১০০টি এসএমএসও রয়েছে প্ল্যানে।
এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস সুবিধা পেতে সক্ষম হবেন।
জিওর ১৯৮ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ১৪ দিন। আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি, প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, ব্যবহারকারীরা জিও টিভির সঙ্গে জিও ক্লাউডে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
Vi-এর ৯৮ টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানটিতে ১০ দিনের বৈধতা পাওয়া যায়। আনলিমিটেড কলিং সহ মোট ২০০ এমবি ডেটা পাওয়া যাবে।