International Women's Day 2025: 'নারীদের সমর্থন করো, ক্ষমতায় বিশ্বাস করো', PM মোদীর এক্স হ্যান্ডেল থেকে উইমেন্স ডে-তে বার্তা ভারতীয় দাবাড়ু বৈশালীর - Bengali News | Support Girls trust their abilities says Chess player Vaishali as she takes over PM Narendra Modi's X handle on International Women's Day - 24 Ghanta Bangla News
Home

International Women’s Day 2025: ‘নারীদের সমর্থন করো, ক্ষমতায় বিশ্বাস করো’, PM মোদীর এক্স হ্যান্ডেল থেকে উইমেন্স ডে-তে বার্তা ভারতীয় দাবাড়ু বৈশালীর – Bengali News | Support Girls trust their abilities says Chess player Vaishali as she takes over PM Narendra Modi’s X handle on International Women’s Day

Spread the love

‘নারীদের সমর্থন করো, ক্ষমতায় বিশ্বাস করো’, PM মোদীর এক্স হ্যান্ডেল থেকে উইমেন্স ডে-তে বার্তা ভারতীয় দাবাড়ু বৈশালীর

নয়াদিল্লি: ক্যালেন্ডার বলছে আজ ৮ মার্চ। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) পালিত হচ্ছে। এমন বিশেষ দিনে সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি আজকের দিনে তাঁর সোশ্যাল মিডিয়া সাইট এক্স হ্যান্ডেলের দায়িত্ব তুলে দিয়েছেন দেশের সেই মহিলাদের হাতে, যাঁরা ভারতকে গর্বিত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, অনুপ্রেরণা দেন এমন মহিলারা আন্তর্জাতিক মহিলা দিবসের দিন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পরিচালনা করবেন। ২৩ ফেব্রুয়ারি এ কথা ঘোষণা করেছিলেন তিনি। মোদীর এক্স হ্যান্ডেল পরিচালনা করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের দাবাড়ু বৈশালী রমেশবাবু।

আজ, ৮ মার্চ শনিবার সকাল ৮.৫৯ মিনিটে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে একটি বার্তা শেয়ার করেন ভারতীয় দাবাড়ু বৈশালী। সেখানে তিনি লেখেন, “ভানাক্কাম! (হ্যালো) আমি বৈশালী নারী দিবসের দিন আমাদের প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ার দায়িত্ব নিতে পেরে আনন্দিত। আপনারা অনেকেই জানেন, আমি দাবা খেলি এবং অনেক টুর্নামেন্টে আমাদের প্রিয় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত।”

বৈশালী জানান, তাঁর জন্ম ২১ জুন। সেদিন আবার আন্তর্জাতিক যোগা দিবস। ৬ বছর বয়স থেকে তিনি দাবা খেলছেন। নারী দিবসে সকল নারীদের জন্য বৈশালী এক বার্তা দিয়েছেন। এক্সে তিনি লেখেন, “আমি সকল নারীদের, বিশেষ করে তরুণীদের, একটি বার্তা দিতে চাই। যত বাধাই আসুক না কেন, তোমাদের স্বপ্ন অনুসরণ করো। তোমাদের আবেগ তোমাদের সাফল্যকে শক্তিশালী করবে। আমি নারীদের তাদের স্বপ্ন অনুসরণ করতে এবং যে কোনও ক্ষেত্রে বাধা অতিক্রম করতে উৎসাহিত করতে চাই কারণ আমি জানি তারা পারবে।”

একইসঙ্গে বৈশালী সকল বাবা-মা ও ভাইবোনদের জন্য একটি বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়েদের সমর্থন করতে হবে। তাদের ক্ষমতার উপর আস্থা রাখতে হবে। তাঁরা নিশ্চিতভাবে বিস্ময়কর কাজ করবে। বৈশালী নিজের কথা উল্লেখ করে জানিয়েছেন, তিনি জীবনে চলার পথে বাবা-মা ও ভাই রমেশবাবু প্রজ্ঞানন্দের (ভারতীয় দাবাড়ু) সমর্থন পেয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *