Asansol: রাতে সাউন্ড বক্সের আওয়াজে কিছুই শুনতে পায়নি তিন মেয়ে, সকালে বাবা-মার ঘরে ঢুকে শিউরে ওঠে তারা - Bengali News | Asansol couple's body found at the room, 3 children was at another room - 24 Ghanta Bangla News
Home

Asansol: রাতে সাউন্ড বক্সের আওয়াজে কিছুই শুনতে পায়নি তিন মেয়ে, সকালে বাবা-মার ঘরে ঢুকে শিউরে ওঠে তারা – Bengali News | Asansol couple’s body found at the room, 3 children was at another room

Spread the love

আসানসোল: এ যেন ট্যাংরা-কাণ্ডের ছায়া। গলার নলি কেটে বেরচ্ছে রক্ত। মেঝেতে পড়ে দেহ। সাত সকালে বাবা-মায়ের ঘরের দরজা খুলেই চমকে গেল তিন মেয়ে। মায়ের দেহ মেঝেতে লুটোচ্ছে। সিলিংয়ে ঝুলছে বাবার দেহ। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে কুলটির আলডি গ্রামে। পুলিশের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। তবে কী কারণে তাঁরা এমন একটি সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। আকস্মিক এই ঘটনায় হতবাক তাঁদের চার সন্তান।

মৃতরা হলেন রূপকুমার বাউরি(৪০) ও মালা বাউরি(৩৫)। পরিবারের সদস্যদের দাবি দুজনেরই গলায় ক্ষত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর গলার নলি কেটে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। পুলিশ মনে করছে, স্ত্রী মালার গলার নলি কাটার পর নিজের গলাও ধারাল কিছু দিয়ে কাটার চেষ্টা করেছিলেন, সফল না হওয়ায় গলায় দড়ি নিয়ে ঝুলে পড়েন রূপকুমার!

হাসপাতালে দুজনের দেহ নিয়ে যাওয়ার পর দুজনের গলাতেই ক্ষত ও রক্ত দেখা গিয়েছে। রূপকুমার পেশায় রাজমিস্ত্রি। কখনও গাড়িও চালাতেন। মালা পরিচারিকার কাজ করতেন। তাঁদের চার মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সংসারে অভাব নিয়ে প্রায়ই অশান্তি লেগেছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পরিবারের সদস্যদের দাবি, অনেক জায়গায় লোন ছিল তাঁদের। প্রায়ই লোনের তাগাদা দিতে আসত করবারিরা।

শুক্রবার রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। পাশের ঘরে ছিল তিন মেয়ে। তারা শনিবার সকালে মা-বাবাকে ঘুম থেকে ডাকতে গিয়েই ওই দৃশ্য দেখতে পায়। পাশে বিয়ে বাড়িতে অনেক রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজছিল, ফলে রাতে তারা কিছু শুনতে পায়নি। প্রশ্ন উঠেছে, স্বামী-স্ত্রী দুজনেই কি একসঙ্গে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন? দেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। পুলিশের দাবি ময়নাতদন্তের পর বোঝা যাবে ঠিক কী ঘটেছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *