মুম্বই ছাড়ছেন অনুরাগ কাশ্যপ, টলিউডের পর 'ঘটিয়া' বলিউডও? - Bengali News | Anurag kashyap confirms his relocation from toxic bollywood - 24 Ghanta Bangla News
Home

মুম্বই ছাড়ছেন অনুরাগ কাশ্যপ, টলিউডের পর ‘ঘটিয়া’ বলিউডও? – Bengali News | Anurag kashyap confirms his relocation from toxic bollywood

Spread the love

সাম্প্রতিক বাংলা ছবিকে আগেই ‘ঘটিয়া’ অর্থাৎ ‘জঘন্য’ বলেছিলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। এমনকী, অনুরাগ জানিয়ে ছিলেন, ‘বাংলা সিনেমা কীভাবে চলবে, একেবারে জঘন্য। অনুরাগ আরও বলেন, একটা সময় ছিল যখন বাংলা সিনেমা এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ছবিরও মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নিচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নিচে পড়েছে।’ অনুরাগের এমন মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়েছিল টলিপাড়ায়। বাংলা ছবির সঙ্গে যুক্ত বহু মানুষই অনুরাগের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আর এবার বলিউড ছবি সম্পর্কেও প্রায় এমনই মনোভাব পোষণ করলেন অনুরাগ। তবে শুধুই মনোভাব পোষণ নয়, সোজাসুজি জানিয়ে দিলেন তিনি বলিউড ছাড়ছেন!

এর আগেও এক সাক্ষাৎকারে তিনি বলিউড ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ছিলেন। স্পষ্ট বলেছিলেন, বলিউডের পরিবেশ টক্সিক। দক্ষিণী ছবির প্রশংসা করে, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে যাওয়ার কথা জানিয়ে ছিলেন অনুরাগ। তবে এবার যেন আরও ক্ষোভ ছড়িয়ে পড়ল অনুরাগের কণ্ঠে। অনুরাগ স্পষ্ট ইঙ্গিত দিলেন, বলিউডের সিনেমা একেবারেই শেষযাত্রায়!

অনুরাগ আরও জানালেন, আমি সিনেমার লোকজনদের থেকে দূরে থাকতে চাই। ইন্ডাস্ট্রিটা একদম টক্সিক হয়ে গিয়েছে। সকলে অলীক একটা লক্ষ্যের দিকে ছুটছে। সকলের ৫০০-৮০০ কোটি টাকার ব্যবসা চাই। ছবির গুণমান নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না।সূত্রের খবর, মুম্বই ছেড়ে নাকি বেঙ্গালুরুতে থাকবেন অনুরাগ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *