Jalpaiguri: ধর্ষণ নয়, যৌন হয়রানির অভিযোগে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ - Bengali News | Jalpaiguri Jalpaiguri POCSO court sentences youth to 25 years rigorous imprisonment for physical harassing minor - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: ধর্ষণ নয়, যৌন হয়রানির অভিযোগে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ – Bengali News | Jalpaiguri Jalpaiguri POCSO court sentences youth to 25 years rigorous imprisonment for physical harassing minor

Spread the love

জলপাইগুড়ি: ধর্ষণ নয়। এবার নাবালিকাকে যৌন হয়রানি করার অভিযোগে এক যুবককে ২৫ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের  নির্দেশ দিলেন জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু শূর।

জানা গিয়েছে, ২০২১ সালে ধূপগুড়িতে এক নাবাকিকাকে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে উলঙ্গ করে যৌন নির্যাতন চালায় ওই যুবক। এরপর তাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখে। কিন্তু ভয়ের ঠেলায় তার জ্বর চলে আসে।

তখনও ওই নাবালিকা ভয়ে পরিবারের সদস্যদের কাছে কিছু জানায়নি। কিন্তু জ্বরের চিকিৎসা করানোর সময়ে বাবা-মায়ের সামনে কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। তারপর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় ৪ বছর ধরে মামলা চলে। আজ অভিযুক্তকে ২৫ বছরের সাজা শোনান বিচারপতি রিন্টু শুর। একইসঙ্গে নাবালিকাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে লিগাল এইড সার্ভিসকে নির্দেশ দেন।

সরকারি আইনজীবী জানিয়েছেন, অভিযোগ দায়ের হয়েছিল ২০২১ সালের ৬ অগস্ট। ঘটনাটি ঘটেছিল সে বছর ৩ অগস্ট, বিকাল চারটে-চারটের সময়। তখন মেয়েটির বয়স ছিল বছর। বিকালে সে বাড়ির সামনে খেলছিল।  আসামী তার বাড়ির সামনে ভাড়ার বাড়িতে থাকত। সে সময়ে আসামী তাকে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে যায়। মেয়েটিকে বিবস্ত্র করে যৌন নিগ্রহ করে। ভয় দেখায়, মারধর করে। মেয়েটির ভীষণ জ্বর আসে। জ্বর এলে মেয়েটির মা চিকিৎসকের কাছে নিয়ে যান। , আইনজীবীর কথায়, “তখন সেই চিকিৎসক বিষয়টি বুঝতে পেরে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাঁরা নার্সিংহোমে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বুঝতে পেরে বলেন, থানায় গিয়ে যোগাযোগ করুন। মেয়ে যৌন নিগ্রহের শিকার। মেয়েটি প্রথম তার দিদিকে সবটা বলেছিল। পুলিশ আসামীকে গ্রেফতার করে। পক্সো ৬ ধারায় এই মামলার চার্জ গঠন হয়। ১১ জন সরকারি পক্ষ থেকে সাক্ষী প্রদান করে, ২ জন আসামীর পক্ষে সাক্ষী দেন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *